Logo
Logo
×

বিচিত্র সংবাদ

না.গঞ্জে আসবে নরওয়ে কানাডার ২২ পর্যটক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৪:৩০ পিএম

না.গঞ্জে আসবে নরওয়ে কানাডার ২২ পর্যটক
Swapno



ভারতীয় বিলাসবহুল প্রমোদতরি এমভি গঙ্গা বিলাস আসবে নারায়ণগঞ্জে। সাথে আসবে নরওয়ে-কানাডার ২২ পর্যটক। আগামী ১১ এপ্রিল সারাদিন নারায়ণগঞ্জ ও সোনারগাঁ ঘুরে ১২ এপ্রিল ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধর থেকে নিজ দেশে ফিরে যাবেন এই পর্যটকরা।

 

 

পরে যাত্রী ছাড়াই ভারতে যাবে জাহাজটি। গত ১ এপ্রিল ভারতের কলকাতা থেকে ১৯ জন নরওয়েজিয়ান, একজন ব্রিটিশ ও দুজন কানাডিয়ান পর্যটক নিয়ে রওনা করে গত ৪ এপ্রিল খুলনার কয়রার আংটিহারা নৌ-চেকপোস্টে ইমিগ্রেশন হয়ে ৫ এপ্রিল মোংলা বন্দরে প্রবেশ করে প্রমোদতরি গঙ্গা বিলাস।

 

 

পরদিন ৬ এপ্রিল বাগেরহাটের খানজাহান আলীর (রহ.) মাজার পরিদর্শন করেন তারা। ওই দিন বিকেলে আবারও সড়ক পথে মোংলায় আসেন তারা। গত শুক্রবার সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ভ্রমণ শেষ করেন। জাহাজটির ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান জানান, ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁ ঘুরে ১২ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন এ পর্যটকরা।

 

 

যাত্রী ছাড়াই ভারতে যাবে জাহাজটি। এর আগে ৪ ফেব্রুয়ারি প্রথম দফায় ২৮ জন ও ২২ মার্চ দ্বিতীয় দফায় সাতজন বিদেশি পর্যটক নিয়ে মোংলায় আসে ভারতীয় পাঁচ তারকা মানের এ ক্রুজটি। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন