বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ : এমপি খোকা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৯:২২ এএম
সোনারগাঁয়ে উপ মহাদেশের হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান উৎসবে, আগত দেশ-বিদেশের অসংখ্য পুন্যার্থী ও ভক্তদের বিশুদ্ধ পানি ও শিশুদের দুধ উপহার দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
শনিবার (৩ জুন) সোনারগাঁও উপজেলার বারদীতে ওই উপহার তুলে দেন জাতীয় পার্টি ওই সংসদ সদস্য। এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টি সদস্য মাসুদুর রহমান মাসুম,জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক ফয়সাল আহমেদ ভূইয়া, জাতীয় পার্টি বারদী ইউনিয়ন সভাপতি আমিন মেম্বার।
সাধারণ সম্পাদক জাকির সরকার, জাতীয় যুবসংহতি সোনারগাঁ উপজেলা আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সিকান্দার আলী মাস্টার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সোনারগাঁ উপজেলা সদস্য সচিব আলমগীর কবির মেম্বার, ফজলুল হক মাষ্টার প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


