Logo
Logo
×

বিচিত্র সংবাদ

আবারো জল্লারপাড় লেকে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ জুন ২০২৩, ০৯:৩৪ এএম

আবারো জল্লারপাড় লেকে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
Swapno



নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মাণাধীন  জল্লারপাড় লেকের পানিতে ডুবে মোরসালিন নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মোরসালিন পশ্চিম দেওভোগ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। শুক্রবার (২ জুন) সকালে জল্লারপাড় এলাকায় অবস্থিত ওই লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয় মোরসালিন।

 

 

পরে রাত পৌনে ১টায় লেকে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতের স্বজন জানান, মোরসালিন শুক্রবার সকালে প্রতিবেশী দুই বন্ধুর সঙ্গে খেলতে বের হয়। পরে জল্লারপাড় লেকে গিয়ে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এ সময় গোসল শেষে দুই বন্ধু উঠে গেলেও থেকে যায় মোরসালিন।

 

 

পরে একই দিন রাতে কাজ শেষে বাবা বাড়িতে ফিরে তাকে না পেয়ে আশপাশে সন্ধান করে। এ সময় জানতে পারে লেকে গোসলে গিয়ে নিখোঁজ হওয়ার কথা। এদিকে লেকে ছুটে গিয়ে ছেলেকে না পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। পরে ডুবুরি দল গিয়ে লেকে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

 

 

বিষয়টি নিশ্চত করে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফখরউদ্দিন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে ১টায় লেকে তল্লাশি চালিয়ে শিশুর মরদেহ উদ্ধার করি। পরে লাশটি সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

 

 

সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইদুজ্জামান বলেন, রাতেই আমরা লাশটি পরিবারের নিকট হস্তান্তর করি। পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি বলেও জানান তিনি। উল্লেখ্য, গত বছরের ৩ জুন লেকে ঘোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন