Logo
Logo
×

বিচিত্র সংবাদ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে খোকন সাহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৩:০৮ পিএম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে খোকন সাহা
Swapno


গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হসপিটালে ভর্তি হয়েছেন এমপি শামীম ওসমানের ঘনিষ্ট সহচর ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পরলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা ও পরে ডাক্তারের পরামর্শে হসপিটালে ভর্তি করা হয়।

 

 

পরিবারের সদস্যরা জানায়, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন এবং তার শরীরের পটাশিয়াম এবং সোডিয়াম ক্যালসিয়াম কমে যাচ্ছিলো। এড. খোকন সাহার সুস্থতা কামনা নারায়ণগঞ্জবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছে তার পরিবার। পাশাপাশি, তার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

 

 

জানা গেছে, শুক্রবার সকালে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এড. খোকন সাহা। পরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নেন। সম্মেলনের শেষ দিকে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পরেন।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন