বিশাল আয়োজনে জোবায়দা রহমানের জন্মদিন পালন করলেন আঙ্গুর
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৫:৪৫ পিএম
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনি বিশিষ্ট চিকিৎসক ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খাঁন (আঙ্গুরের) উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের মধ্য দিয়ে ডা. জোবায়দা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশাল আয়োজনের মাধ্যমে জনসাধারণকে রান্না করা খাবার খাওয়ানো হয়।
শনিবার (২৪ জুন) দুপুরে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমদীতে আতাউর রহমান খাঁন আঙ্গুরের রাজনৈতিক কার্যালয়ে আড়াইহাজার বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে ডাঃ জোবায়দা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কয়েকহাজার জনসাধারণকে রান্না করা খাবার খাওয়ানো হয়।
এসময় আতাউর রহমান আঙ্গুর বলেন, আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবেনা। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ আর ক্ষমতাও আসতে পারবেনা। দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে ভোট দেবেন। তারা আর নৌকায় ভোট দেবেনা। এদেশের মানুষের সঙ্গে আওয়ামী লীগ তামাশা করেছে। তারা মানুষকে ধোঁকা দিয়েছে।
১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলেছিল। কিন্তু চাল এখন ৮০ টাকা কেজি। ঘরে ঘরে চাকরীর কথা বলেছিল। দেশে এখন বেকার লোকের অভাবে নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। বাজারে গেলে মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারেনা। মানুষ এখন নাভিশ^াস অবস্থায় রয়েছে।
সাবেক এই এমপি আরও বলেন, বিদ্যুতের অভাবে দেশের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার কথা বলে মানুষকে বিদ্যুতের ভোগান্তিতে ফেলেছে। দিনভর বিদ্যুৎ না থাকায় অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। শেখ হাসিনা মদিনার সনদে দেশ পরিচালনার কথা বলেছিল। কিন্তু তিনি তা করেনি। তিনি ক্ষমতায় আসার আগে মাথায় পাগড়ি ও হাতে তফজি নিয়ে মানুষকে ধোকা দিয়েছেন।
নির্বাচনের নামে মানুষের সাথে তিনি তামাশা করছেন। এদেশের তার অধিনে আর কোন নির্বাচন হবেনা। আগামীতে মানুষের ভোটে বিএনপির সরকার গঠন হবে। সেই সরকারের প্রধানমন্ত্রী হবে বেগম খালেদা জিয়া। বীরের বেশে দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরবেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনাসহ ডাক্তার জোবায়দা রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। স্থানীয় ইলুমদী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর।
উপজেলা মৎসজীবি দলের সদস্য সচিব রিপন ও ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহাবউদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি মজিবুর রহমান, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রূপচান মিয়া।
জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, বিএনপির নেতা সিরাজুল ইসলাম, বিএনপির নেতা গিয়াসউদ্দিন, আহসান হাবিব,নজরুল ইসলাম, আল-আমিন, মুকুল আহমেদ, সাবেক ইউপি সদস্য সেলিম ভূঁইয়া, বিএনপির নেতা মনিরুজ্জামান, আর-আমিন, নীপু আহমেদ, এএম খায়রুল আলম, দ্বীন মোহাম্মদ, মাসুম বাবু ও সাইফুল ইসলামসহ আড়াইহাজার থানা বিএনপির বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ওয়ার্ডসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এন.হুসেইন রনী /জেসি


