উৎসব পরিবহনের ধাক্কায় পথচারী নিহত হয়েছে। গত সোমবার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় সিকদার পাম্পের সামনে সড়ক পারাপারের সময় উৎসব পরিবহনের ধাক্কায় ৫০ বছরের একজন বৃদ্ধ নিহত হন।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা উৎসব বাসটি নারায়ণগঞ্জে আসার পথে বৃদ্ধ লোকটির সাথে ধাক্কা লাগে, ঘটনা স্থলেই সেই লোকটি মারা যান। পরে এলাকার লোকজন বাসটিকে আটক করেন। এন.হুসেইন রনী /জেসি


