Logo
Logo
×

বিচিত্র সংবাদ

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আর নেই  

Icon

যুগের চিন্তা রিপার্ট

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০২:৩৬ পিএম

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আর নেই  
Swapno


বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার বীর মুক্তিযোদ্ধা (বিএলএফ মুজিব বাহিনীর সদস্য) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব পূর্শিয়া আক্তারের পিতা গোলাম মোস্তফা (বিএসসি) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

 

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার বেইলী রোডের বাসায় ৭৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । ১৯৪৬ সালের ৮ ডিসেম্বর বন্দরের লক্ষণ খোলা এলাকায় জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন ।
 

 


শনিবার বাদ জোহর বন্দর উপজেলার লক্ষণখোলা দারুস সালাম কওমী হাফেজিয়া মাদ্রাসার মাঠে জানাজার পূর্বে তাকে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর সেখানে জানাজা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় লক্ষণখোলা কবরস্থানে দাফন করা হয়।

 

 

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত ই খুদা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদসহ পুলিশ প্রশাসনের সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় জনগণ। তার  মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও  মুক্তিযোদ্ধাবৃন্দ শোক প্রকাশ করেছেন।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন