Logo
Logo
×

বিচিত্র সংবাদ

ডাক্তারদের মুক্তির দাবিতে হাসপাতালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৮:২৫ পিএম

ডাক্তারদের মুক্তির দাবিতে হাসপাতালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Swapno


সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৯ জুলাই) দুপুর ১টায় খানপুর ৩০০শয্যা বিশিষ্ট হাসপাতালে ডা.শিলি, ডা.মুনা ও ডা.শাহজাদীর নি:শ্বত মুক্তির দাবি চেয়ে ওজিএসবি ও বাংলাদেশের সর্বস্তরের চিকিৎসকদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

 

 

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, খানপুর ৩০০শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্তাবধায়ক (উপ-পরিচালক) ডা.মো.আবুল বাসার, সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা.জাহাংগীর আলম, ডা.অমর কুমার রায়, ডা.লায়লা পারভীর বানু, ডা.দিপা মিধার ধর, ডা.বায়েদা রহমান, ডা.মিনারা সিকদার, ডা.ফারজানা শারমীন, ডা.সাইবা সুলতানা।

 

 

এবং ডা.ফারমানা আনা, ডা.অলক কুমার সাহা, মিনহাজ আহম্মেদ, ডা.জহির আহমেদ, ডা.জীবরাজ মালেক, ডা.সাগর, ডা. মো.আকরাম হোসেন অত্র হাসপাতালের সকল ডা. ও নার্স বৃন্দ। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, ডা. হচ্ছে রোগীর বন্ধু, একজন ডাক্তার কখনও চাইনা তার রোগীর কোন ক্ষয়ক্ষতি হউক।

 

 

ঢাকা সেন্টাল হাসপাতালে আমাদের সহকর্মী ডা.শিলি, ডা.মুনা ও ডা.শাহজাদীকে যে অপরাধ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভুল। আমরা চাই সঠিক প্রমান করে আমাদের সহকর্মীদের মুক্তি দেওয়া হোক।  এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন