হত্যা মামলার পলাতক আসামীদের দ্বিতীয় খুন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ০৮:৫০ পিএম
# মামুন ও নয়ন হত্যা মামলার পলাতক আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে : ওসি ফতুল্লা
মাদক ব্যবসাকে কেন্দ্র করে ও মহল্লায় গুলোতে নিজেদের ক্ষমতার শক্তি পুরিক্ষা করার জন্য বেশ আলোচিত বর্তমান সমাজের কিশোরগ্যাং সমস্যারা পান থেকে চুন খসলেই তারা জড়িয়ে পরছে মারামারিতে আর তাতে প্রাণ হারাচ্ছে নিরপরাধ মানুষ। ঠিক তেমনি নারায়ণগঞ্জ শহরে গলাচিপা (মুক্তিযোদ্ধা সড়কে) বোয়ালিয়া খাল এলাকায় শুক্রবার রাতে সাড়ে ৭টায় হোসিয়ারী কর্মী নয়ন শিকদার (১৭) খুন হন।
ফতুল্লা থানার ইসদাইরে (গত ১৬ মার্চ ২০২৩) নুর ডাইয়ের পিছনের মাঠে মামুন হত্যা কাÐের ৪/৫ নম্বর আসামী, লেংটা শিপন ও বিজয়। তারা হলেন শহরের ইসদাইর রেললাইন এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী সীমা বেগম (৪৫) একই মামলায় আসামী। সীমা নিজেও এই মামলার ১৬ নাম্বার আসামী।
তবে সে মামলা থেকে টাকার বিনিময় লেংটা শিপন ও বিজয় তাদের মায়ের মাদক ব্যবসার অবৈধ টাকা জোরে পুলিশ ও মামুনের পরিবারকে ম্যানেজ করে তাদের নাম মামলা থেকে কাটিয়ে নেন। এই ঘটনার ছয়মাস না যেতেই ফের মাদক ব্যবসার জন্য বড় শাকিল ও লেংটা শিপন বোয়ারিয়া খাল এলাকায় আসলে ১৪ নং ওয়ার্ড এর ভুইয়ারভাগ এলাকার কিশোর গ্রুপের সাথে তার হাতাহাতির ঘটনা ঘটে।
তার পরে শুক্রবার রাত ৭টার দিকে শাকিল ও লেংটা শিপন ইসদাইর এলাকা থেকে তাদের ১৫/২০ জনের একটি বাহিনী নিয়ে গলাচিপা রেললাইন মসজিদের সামনে ও দেশি অস্ত্র নিয়ে জড়ো হন। পরে গোয়ালপাড়া দিয়ে বোয়ালিয়া খালের নতুন রাস্তা দিয়ে একসাথে দেশীয় অস্ত্র নিয়ে ১৪ নং ওয়ার্ডে ভুইয়ার ভাগ যাওয়ার রাস্তায় আরেক মাদক ব্যবসায়ী শামীমকে খুঁজতে এসে নয়ন শিকদারকে সামনে পেয়ে ছুরিকাঘাত করে হত্যা করে।
এরপর তারা তাকে বালু রাখার স্থানে ফেলে রেখে দল বেধে একটি মিশুক অটোতে করে পালিয়ে যায় সন্ত্রাসী শাকিল ও লেংটা শিপন। তবে মাদক ব্যবসায়ী শাকিল ও লেংটা শিপন বাহিনীর ভুল টার্গেটের শিকার হন হোসিয়ারী শ্রমিক নয়ন। নিহত হোসিয়ারী কর্মী নয়ন শিকদার (১৭) গলাচিপা পোড়াবাড়ির গলিতে রায়হান মুন্সির বাড়ীর নিচতলার ভাড়াটিয়া জালাল শিকদারের পুত্র। নিহত নয়ন উকিলপাড়া ইউসুফ মিয়ার হোসিয়ারীতে কাজ করতো।
শনিবার বিকেলে নিহতের মা নাসিমা বেগম (৪৩) বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন তারা হলেন, শাকিলের, লেংটা শিপন, কাকা রাসেল, আল-আমিন, জয়, পায়েল, জুয়েল, ইয়াসিন আরাফাত, ফরহাদ, হানিফ, মমিন, মধু, সোহান, সাগর।
ঘটনার পর থেকে পুলিশ আসামীদের খোঁজ নিতে থাকে ও ৬ জনকে আটক করেন তারা হলেন, আল আমিন (২২), জয় (১৮), ইয়াসিন আরাফাত (১৮), জুয়েল (১৮), ফরহাদ (১৮) ও শাওন (১৮)।
নিহত মো. নয়ন শিকদার এর মা ও বাবা বলেন, আমি আমার ছেলে হত্যবার বিচার চাই। আমার ছেলে কোন অপরাধ করে নাই তারা কেন আমার ছেলেক হত্যা করলো আমাকে ছেলে হারা করলো তার বিচার চাই। ওরা বেশির ভাগ হলো মাদক ব্যবসায়ী ও খুনি, তারা কিভাবে আইনের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়ায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া জানান, ইসদাইরে মামুন হত্যা ঘটনা যে আসামী লেংটা শিপন এবং বোয়ালিয়া খালে নয়ন হত্যা মামলার সাথে যারা জড়িত আছে সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে। এন.হুসেইন রনী /জেসি


