বন্দরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই যুবক নিহত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৮:৩৪ পিএম
বন্দরে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো-ট-১১-৬১৩৩) এর ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারা হলেন বন্দর উপজেলার প‚র্ব কেওঢালা এলাকার মৃত মোদাস্বের মিয়ার ছেলে আমান উল্লাহ আমান (৩৫) ও জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া (২৮)।
নিহতরা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই। বুধবার (১২ জুলাই) বিকেল তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় অলম্পিক কারখানার পাশে এই মর্মান্তিক দ‚র্ঘটনা ঘটে। মদনপুর থেকে জাঙ্গাল এলাকায় যাওয়ার পথে তারা এই দ‚র্ঘটনার শিকার হন তারা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ ইব্রাহীম মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরও বলেন, দ‚র্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এন.হুসেইন রনী /জেসি


