Logo
Logo
×

বিচিত্র সংবাদ

রুচির দুর্ভিক্ষ নয় সততার দুর্ভিক্ষ চলছে : এড. দিপু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ০২:৫৪ পিএম

রুচির দুর্ভিক্ষ নয় সততার দুর্ভিক্ষ চলছে : এড. দিপু
Swapno


বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, অনেকে বলেন রুচির দুর্ভিক্ষ চলছে আমি বলবো সততার দুর্ভিক্ষ চলছে। আসুন আমরা সিদ্ধান্ত নেই আমরা শেখ হাসিনার প্রতি সৎ থাকব। আমরা নমিনেশন দিলাম মতিউর রহমানকে তাকে বলা হল আপনি অসুস্থ,  তিনি বললেন আমি সুস্থ।

 

 

পরে তাকে অস্ত্র ঠেকিয়ে বলানো হল সে অসুস্থ। মনোনয়ন তুলে দেয়া হলো ঘি জাকিরের হাতে। এই জাকির জামায়াত হেফাজত ঘেরা। সবাই একথা জানে। শনিবার (২২ জুলাই) শহরের ২ নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনসার আলীর ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়ায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

 

 

এতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, এই নারায়ণগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীদের অনেক ত্যাগ অনেক রক্ত রয়েছে। আমরা সবকিছু করব অন্যরা মজা নেবে তা হবেনা আমরা নেত্রীর কাছে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা চাই।এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন