নাসিকের হোল্ডিং ট্যাক্স কমাতে মেয়রকে স্মারকলিপি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৯:১৭ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ৯ টি ওয়ার্ডের প্রায় ১৯০০ বাসিন্দা হোল্ডিং ট্যাক্স কমানোর দাবিতে ২৫ জুলাই মঙ্গলবার নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন। নাসিকের নগর ভবনে মেয়র বরাবরে ১৯০০ বাসিন্দার স্বাক্ষরিত স্মারকলিপিটি মেয়রের দফতরে জমা দেয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা নিম্নে স্বাক্ষরকারীগণ নাসিক বন্দর জোনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা। শীতলক্ষ্যা নদীর কারণে পূর্বপারের বাসিন্দাগন শহরের তুলনায় সর্বপ্রকার আধুনিক সুবিধা বঞ্চিত। আপনি অবগত আছেন যে বর্তমান বিশ্ব মন্দার প্রভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যম‚ল্য বৃদ্ধি, কর্মহীনতা, আয় সংকোচনসহ নানা যৌক্তিক কারণে মানুষের জীবনযাত্রার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
বর্তমানে অনেকেই উপার্জনের একমাত্র মাধ্যম বাড়ি ভাড়া। অনেক সময় বাড়ি খালি থাকে। অনেকে ভাড়া দিতে পারেনা। বাড়ি ভাড়া বাড়ানোর সুযোগ নেই। এই বৈশ্বিক মন্দা ও দ্রব্যম‚ল্যের উর্ধ্বগতির বাজারে নতুন বর্ধিত হোল্ডিং ট্যাক্স মরার উপর খাড়ার ঘা সমত‚ল্য।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, মাননীয় মেয়র মহোদয় আপনি আমাদের নগর মাতা তথা অভিভাবক।
আপনার সহানুভ‚তি ব্যতিত আপনার নিকট চাহিবার আমাদের কিছু নেই। নতুন আরোপিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করে পূর্ব নির্ধারিত পৌর কর বহাল রাখতে আপনার একটি সহানুভূতি সিদ্ধান্ত একান্ত কাম্য।
জানা গেছে, নাসিকের বন্দরের ৯টি ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই হোল্ডিং ট্যাক্স কমানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক দফা বৈঠকের পরে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়। প্রায় ১ হাজার ৯০০ বাসিন্দার সাক্ষর সংগ্রহ করে আন্দোলনকারীরা। এন.হুসেইন রনী /জেসি


