সোনারগাঁয়ে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা : কালাম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ০১:১৮ পিএম
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সিনিয়র সদস্য মাহফুজুর রহমান কালাম বলেছেন, অনেক ষড়যন্ত্র, অনেক চক্রান্ত হচ্ছে। সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। আজকে সোনারগাঁয়েও ষড়যন্ত্র-চক্রান্ত। সোনারগাঁয়ে আওয়ামীলীগের রাজনীতি ছিল আওয়ামীলীগের সুতিকাগার।
শুধু আওয়ামীলীগের সুতিকাগার নয়, সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়ন ছিল রাজনীতির রাজধানী। আজ মোগরাপাড়া ইউনিয়নের রাজনীতির চালচিত্র আপনারা সকলেই জানেন। এই মোগড়াপাড়া থেকে আবুল হাসনাত সাহেব আওয়ামীলীগের নেতৃত্ব দিয়েছেন। একক নেতৃত্ব দিয়েছি সোনাগাঁয়ে।
সাজেদ আলী মুক্তার সাহেবের রাজনীতি ধরে রেখেছিলো মোবারক সাহেব, মোবারক সাহেবের রাজনীতি ধরে রেখেছিলো আবুল হাসনাত সাহেব। তখনকার আমলে মোগরাপাড়া ইউনিয়ন নিয়ে কেউ ষড়যন্ত্র করার সাহস পায়নি। আবুল হাসনাত সাহেবের মৃত্যুর পর শুরু হয়েছে ষড়যন্ত্র।
এখনকার মতো সোনারগাঁ আওয়ামীলীগের যে মেলা বসেছে, একটা গানের মতো, হরেক রকম পাগল নিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আজকে সোনারগাঁয়ে এমন বহু পাগল মিলেছে, সোনরগাঁয়ে আজ পাগলের খেলা রয়ে গেছে। আজকে মোগড়াপাড়াতে চক্রান্ত হচ্ছে।
এখানকার ইতিহাস ঐতিহ্যকে ভুলন্ঠিত করার জন্য অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। স্বাধীনতার পূর্বে মোক্তার সাহেবের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র হয়েছিল সেরকম স্বাধীনতার পর যড়যন্ত্র হয়েছিল পরপর। আজকে এই ইউনিয়ন আর অন্যান্য ইউনিয়নের মর্যাদা একই রকম। আগামী দিনে একক নেতৃত্ব হবে আওয়ামীলীগের।
এখান থেকেই পুরো সোনারগাঁয়ের রাজনীতি পরিচালিত হবে এটাই চাই, আহবান জানাই। আগামী দিনে এই মোগড়াপাড়ায় একক নেতৃত্ব প্রতিষ্ঠা করে এখানকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো। গতকাল বুধবার (১৬ আগস্ট) মোগরাপাড়া বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সনমান্দী ইউপি'র সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী।
মোগরাপাড়া ইউপি সদস্য শিপন সরকার, মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি সুরুজ্জামান প্রধান, সোনারগাঁও সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব ইসলাম, যুবলীগ নেতা রক্সি, আওয়ামীলীগ নেতা কায়সার রহমান মুসা, জসিম উদ্দিন লিটন ও শাহীন মিয়া-সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এন.হুসেইন রনী /জেসি


