Logo
Logo
×

বিচিত্র সংবাদ

আব্দুল মোতালেব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আবদুল হাই

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৩, ০২:২৩ পিএম

আব্দুল মোতালেব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আবদুল হাই
Swapno


রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো.আব্দুল মোতালেব এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল হাই। এক শোকবার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল হাই বলেন, দলের অতি দুঃসময়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ২ বারের সভাপতির দায়িত্ব পালন করেন মোতালেব ভাই।

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের চরম দুর্দিনে রাজপথে থেকে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কে সুসংগঠিত রাখতে কাজ করে গেছেন, যা এ প্রজন্মের কাছে অনেকটাই অজানা, আমি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

 


উল্লেখ্য, মরহুম আব্দুল মোতালেব দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত ও কিডনী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত ১৭ আগস্ট বৃহস্পতিবার রাত ১০:০৫ মিনিটে রাজধানীর আজগর আলী হসপিটালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ১৮ আগস্ট রূপগঞ্জ কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় বাদ জুম্মা নামাজের পরে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে বনানী কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হয়।

 

 

এসময় মরহুমের জানাযায় অংশগ্রহন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল হাই, রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান  শাহজাহান ভূইয়া সহ অসংখ্য শ্রেনী পেশার মানুষ।এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন