Logo
Logo
×

বিচিত্র সংবাদ

​​​​​​​আইনজীবীদের পদযাত্রায় অংশগ্রহণ করেন আবুল কালামের পময়ে বাঁধন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১ পিএম

​​​​​​​আইনজীবীদের পদযাত্রায় অংশগ্রহণ করেন আবুল কালামের পময়ে বাঁধন
Swapno


ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায় বিচার প্রতিষ্ঠার ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন চলমান সংকট নিয়ে ইউনাইটেড ‘ল’ ইয়ার্সর্  ফ্রন্ট এর উদ্যোগে নারায়ণগঞ্জে আইনজীবীদের পদযাত্রা অনুষ্ঠিত হয়।

 

 

এসময় পদযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিষ্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারে বার বার নির্বাচিত সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, মাহাবুব  রহমান খান সহ  বিজ্ঞ আইনজীবী নেতৃবৃন্দ।

 

 

ইউনাইটেড লইয়ারস ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহবায়ক জয়নুল আবেদীন, যুগ্ম আহবায়ক সুব্রত চৌধুরী, ইউনাইটেড লইয়ারস ফ্রন্ট সুপ্রিম কোর্ট শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ আলী। এছাড়াও নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের  বিজ্ঞ সিনিয়র আইনজীবী সহ অন্যান্য গনতন্ত্র কর্মী আইনজীবীগণ এই পথসভায় উপস্থিত ছিলেন। উক্ত পদযাত্রায় ইউনাইটেড ‘ল’ ইয়ার্স ফ্রন্ট সুপ্রিম কোর্টের সদস্য এড সামছুন নূর বাঁধন ও পদযাত্রায় উপস্থিত ছিলেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন