Logo
Logo
×

বিচিত্র সংবাদ

বর্তমান সংকটে নাসিকের ৫% ট্যাক্স প্রত্যাহারের দাবি আবদুস সালামের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ পিএম

বর্তমান সংকটে নাসিকের ৫% ট্যাক্স প্রত্যাহারের দাবি আবদুস সালামের
Swapno


নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম সিটি কর্পোরেশনের বাজেট অনুষ্ঠানে বলেন, ধন্যবাদ মেয়র আজকে ২০২৩-২০২৪ সালের বাজের ঘোষণা করার জন্য কিন্তু এই বাজেট আপনারা ঘোষনা করার কথা ছিল জুন মাসে। আপনি দীর্ঘ ২মাস পরে আমাদেরকে ৬৭৫ কোটি টাকার একটা বাজেট ঘোষনা করলেন।

 

 

এই বাজেটের টাকা কিন্তু নাগরিক সুবিধার, সেই সুবিধার যদি বিশাল অংশ হচ্ছে রাস্তাঘাট মেরামত। এই বঙ্গবন্ধু সড়কে ১০ বছর ধরে ফুটপাতগুলো মেরামত করা হচ্ছে না এবং আইলেন্ডগুলো বেহাল অবস্থায় পরে আছে যার কারণে রাতে এখানে মাদকসেবীদের আড্ডা জমে এই আইলেন্ডগুলোতে।

 

 

সিটি কর্পোরেশন বলতে পারবে না তাদের যে কর্মচারী বা লোকজন আছেন তারা কখনো এই আইলেন্ডগুলোর প্রতি কোন প্রকারের নজর দেন। এখানে কিন্তু সামন্য খরচের ব্যাপার আপনারা আইলেন্ডগুলো পরিষ্কার রাখেন ও গাছ লাগান। আমি সাময়িকভাবে সময়ে রাজশাহিতে গিয়েছিলাম সেখানে চমৎকারভাবে আইলেন্ডগুলোকে সাজানো হয়েছে।

 

 

কিন্তু আমার্দে নারায়ণগঞ্জে শুধু রাসেল পার্ককে নিয়ে আমরা যেভাবে বলছি এভাবে কিন্তু পুরো শহরকে নিয়ে বলতে পারি না। আর ফুটপাতগুলতো হকারদের দখলেই আছে। যার কারণে ফুটপাত ও ভেঙ্গে যাচ্ছে এবং ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে আজকে সামান্য বৃষ্টিতে পুরো নারায়ণগঞ্জ শহর ডুবে যাচ্ছে।

 

 

এইগুলো থেকে নগরবাসীকে পরিত্রান দিতে আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন এর মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি। তিনি আরো বলেন, আপনি আরেকটি বিষয় দেখেন আপনার ১২০০ সুইপার আছে এদের মধ্যে কতজন সুইপার শহরে কাজ করেন। আপনি সকালে শহরে এসে দেখতে পাবেন বেশিরভাগই সুইপার কাজ করে না।

 

 

আর আমি গত এক বছরে ও আমার মহল্লায় কোন সুইপারকে দেখি নাই। আর আপনি দেখবেন গোয়ালী খালের পিছনে প্রতিদিন দুই থেকে তিন ট্রাক আবর্জনা জমা হচ্ছে। আবার দুই থেকে তিনদিন পর সেই ট্রাক দিয়ে আবার সেই আবর্জনাগুলো পরিষ্কার হচ্ছে। এই একটা সুন্দর শহর কিন্তু এখানে কিছু কাজের তদারকির কারণে সুন্দর শহর অপরিচ্ছন্ন শহরে পরিনত হয়েছে।

 

 

দিগুবাজার, কালীর বাজারে ময়লার স্তুপগুলো দেখেন। তাহলে আপনারা লোকজন কি করছে সেই বাজারগুলোতে সেগুলো তো আপনার নিয়ন্ত্রনে। ক্লাবের পিছনে যে মাছের বাজার বসে সেটা কে নিয়ন্ত্রন করে সিটি কার্পোরেশনের লোকেরা। তিনি আরো বলেন, আজকে  আপনারা যে বাজেটের বই তৈরি করেছেন এখানে কিন্তু ৫% ট্যাস্ক বৃদ্ধির কথা কোথাও লেখা নেই।

 

 

আর বর্তমানে যে ৪০% ট্যাস্ক কালেক্ট হচ্ছে বর্তমানে আপনাদের যদি ১০০ ভাগ কালেক্ট করতে পারতেন তাহলে হয়তো আপনাদের কোন চিন্তা ছিল না। আমাদের নাগরীক প্রত্যাশা থাকবে এই ৪০ % ট্যাস্ক কালেকশনের মধ্যে এই ৫% ট্যাস্ক বৃদ্ধি করে এই শহরবাসীর কিছু হবে না।

 

 

দয়া করে ৫% ট্যাক্স বৃদ্ধি না করে এই বছরে যে অর্থনৈতিক সংকট সাধারন মানুষের জীবনে যে সংকট মিলিয়ে এই ৫% ট্যাস্ককে প্রত্যাহার করুন, আমি এই দাবি জানাচ্ছি।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন