সরকারের অনেক মন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতের সাথে গোপনবৈঠক করছে: আযম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
ডেঙ্গু মোকাবেলায় সরকারের চরম ব্যর্থতার দাবীতে এবং ডেঙ্গু সচেতনতায় সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর মিশনপাড়া হোসিয়ারী সমিতির সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
পরে, সমাবেশ থেকে নেতাকর্মীরা পায়ে হেটে বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেট পর্যন্ত সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সতর্ক অবস্থানে থাকারও আহ্বান জানান তারা। এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহামেদ আযম খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা শুনি, সরকারের অনেক মন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতের সাথে গোপনে বৈঠক করছে। তারা বলছে, কিভাবে পায়ে ধরতে হবে আমরা রাজি; আমাদেরকে ক্ষমতায় রাখো। আজ পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্র গুলো একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চায়। তারা কারো পক্ষে না, তারা গণতন্ত্রের পক্ষে।
এখন আর কোন ষড়যন্ত্র কাজ হবে না। বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিএনপির সাথে একাত্মতা প্রকাশ করেছে। ইসলামি দলগুলো, বামপন্থি দলগুলো, সকলেই এক কথা বলছে; এই সরকারের পক্ষে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। এতদিন সরকার মনে করেছিলো ভারতের জি-২০ সম্মেলনে তারা জো-বাইডেনের সাথে একটা বৈঠক করতে পারবে। কিন্তু না, বাইডেন এই সরকারের সাথে বৈঠক করে নাই। এমনকি মোদিও বাংলাদেশ সম্পর্কে কিছুই বলে নাই।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনি বাংলাদেশের মানুষের বিশ্বাস হারিয়েছেন, গণতান্ত্রিক বিশ্বের বন্ধুত্ব হারিয়েছেন; ভালোয় ভালোয় পদত্যাগ করুন। মানুষ আগামী নির্বাচনের ভোট দিতে চায়, গণতন্ত্রকে ফিরে পেতে চায়। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা।
এড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, শাহিন আহমেদ, সাখাওয়াত ইসলাম রানা, মাকিদ মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপি'র সভাপতি শাহেন শাহ্ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা।
সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন রিপন, শাহাদুল্লাহ মুকুল, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, মহিউদ্দিন শিশির, নজরুল ইসলাম সরদার, আল আমিন প্রধান।
সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক শিকদার, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এন.হুসেইন রনী /জেসি


