চাষাঢ়ায় রাস্তার উপর দেয়াল নির্মাণ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম
# দাবিকৃত চাঁদা না পেয়ে আদালতে হয়রানীমূলক অভিযোগ
চলাচলের রাস্তার উপর দেয়াল নির্মান করে পেছনের বাড়ি এবং প্লটের মালিকদের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেছেন লিয়াকত আলী লেকু নামক এক ব্যাক্তি। দাবিকৃত চাঁদা না দেয়ায় রাতারাতি রাস্তার উপরেই দেয়াল নির্মান করে ফেলেন লেকু। আবার উল্টো আদালতে চাঁদাবাজীর অভিযোগ দায়ের করেন এই দূর্ত ব্যাক্তি।
চলচলের রাস্তার উপর দেয়াল নির্মান করার পরে ভুক্তভোগীরা বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের জানালে তারা এসে রাস্তার উপর থেকে এই দেয়াল ভেঙ্গে ফেলেন এবং লেকুকে এভাবে রাস্তার উপর দেয়াল নির্মান করার কারনে ভর্ৎসনা করেন। এতে লেকু ক্ষিপ্ত হয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে থানায় মামলা করতে যান।
কিন্তু পুলিশ এই মিথ্যা মামলা নিতে রাজী না হওয়ায় পরে তিনি আদালতে গিয়ে দুটি অভিযোগ দায়ের করে। দুটি অভিযোগের মাঝে একটি দেওয়ানী মামলা এবং অপরটি চাঁদাবাজীর মামলা। অথচ চলাচলের রাস্তার উপর দেয়াল নির্মান করে লেকু নিজেই চাঁদা দাবি করেছিলেন পঞ্চাশ লাখ টাকা।
মামলা হওয়া উচিৎ ছিলো তার বিরুদ্ধে। কোনোনা এই লেকু রাস্তার উপর দেয়াল নির্মান করে বেশ কয়েকটি বাড়ির বা প্লটের মালিকদের চলাচল বন্ধ করে দিয়েছিলো। যার ফলে বিষয়টি স্থানীয় পঞ্চায়েতের সদস্যদেও জানালে তারা এসে রাস্তার উপর থেকে দেয়ালটি ভেঙ্গে দেন।
এদিকে ভুক্তভোগীরা জানিয়েছেন চাঁদাবাজ লেকু রাস্তার উপর দেয়াল নির্মান করায় যে সকল বাড়িতে চলাচল বন্ধ হয়ে গিয়েছিলো সেগুলোর মালিক হলেন কমল সাহা, তপন সাহা, সাব্বির আলম, ফাতেমা আক্তার মিতু, আতিকুর রহমান, খালেদা আক্তার এবং টুটুল মিয়া।
তারা জানিয়েছেন এই ব্যাক্তি পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করার পর তা নো দেয়ায় তাদেরকে অন্যায় ভাবে চরম হয়রানী করে চলেছেন। একবার তিনি রাতের আধারে রাস্তার উপর দেয়াল নির্মান করছেন আবার তিনি মিথ্যা অভিযোগ করছেন। তাই তারা নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের কাছে সঠিক তদন্ত দাবি করছেন এবং লেকুর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করার জন্য জোর দাবি জানিয়েছেন। এন.হুসেইন রনী /জেসি


