Logo
Logo
×

বিচিত্র সংবাদ

শহীদ মিনারে জুতা পায়ে তথ্য অফিসের সঙ্গীতানুষ্ঠান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম

শহীদ মিনারে জুতা পায়ে তথ্য অফিসের সঙ্গীতানুষ্ঠান
Swapno


ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখতে নির্মিত হয় শহীদ মিনার। ১৯৪৮ থেকে ১৯৫২ সাল এই চার বছরের ভাষা আন্দোলনে রক্তক্ষয়ী পরিণতির মধ্য দিয়ে পাকিস্তান শাসকগোষ্ঠী পূর্ববাংলার মানুষের ভাষার অধিকার স্বীকার করে নিতে বাধ্য হয়। শহীদ মিনার ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের নিদর্শন।

 

 

শহীদের প্রতি সম্মান দেখিয়ে সরকারীভাবেই নিষেধ রয়েছে শহীদ মিনারে জুতা পায়ে উঠা। তবে তথ্য অফিস যখন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতন ও প্রচার এর কাজ করে থাকে ঠিক তেমনি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে সঙ্গীতানুষ্ঠানে শিল্পী সোমা সরকার ও তার টিম জুতা পায়ে শাহীদ মিনারে দাড়িয়ে সঙ্গীত পরিবেশন করেন।

 


জেলা তথ্য অফিসের এক কর্মকতাকে জুতা পায়ের বিষয়ে বললে তিনি বলেন মিনারে তো ধুলোবালি তাই জুতা পায়ে দাঁড়িয়ে গান পরিবেশন করছে। শিল্পীরা ঢাকা থেকে আসছে তারা গান শেষ করে চলে যাবে। তবে শহীদ মিনারে অবস্থারন শিক্ষার্থীরা বেশ কয়েকবার জুতা খোলার বিষয়ে তাদের বললেও সেটা শুনেও না শোনার মত করে ছিলেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন