কলাবাগ রাস্তাটি এখনও মরণ ফাঁদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৮ পিএম
বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের দক্ষিন কলাবাগ এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম অবহেলিত। জনসাধারনের চলাচলে অনুপযোগী হয়ে এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। মাস যায়, বছর যায় কিন্তু রাস্তার সংস্কার আর হয় না। নির্বাচন এলেই স্থানীয় জনপ্রতিনিধিরা উন্নয়নের ফুলঝুড়ি দিয়ে জনসাধারনকে বুকা বানিয়ে তাদের আপন স্বার্থ চরিতার্থ করলেও রাস্তার উন্নয়ণ কখনোই হয় নাই।
এরমধ্যে একাধিকবার দক্ষিন কলাবাগ রাস্তাটি সংস্কার করার প্রতিশ্রæতি দিলেও নির্বাচন চলে যাওয়ার পর কার্য্যত কোন বাস্তবায়ন চোখে পড়েনি বলে অভিযোগ রয়েছে। ওই রাস্তাটি বন্দর রেললাইন থেকে ত্রীবেনী খাল ঘেষে হাবিব নগর রাস্তার পূর্ব পর্যন্ত সুদীর্ঘ।
প্রায় বেশিরভাগ রাস্তা জুড়েই বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানা খন্দে ভরপুর। ফলে এলাকাবাসী বাশ দিয়ে সাকু বানিয়ে রাস্তা চলাচলের বিকল্প পথ বেছে নিয়েছে। সেই সাকুও এখন ভেঙ্গে পড়ার কারনে পথ চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
সুত্রমতে,বন্দর ইউনিয়নের দক্ষিন কলাবাগ এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। রাস্তার কিছু দূর পর পরই বিশাল বিশাল গর্ত হয়ে সুড়ঙ্গের মত হয়ে গেছে। এই এলাকায় প্রায় ৫’শ পরিবার শহরপথে আসতে একমাত্র এই পথটিই একমাত্র রাস্তা। আর এই রাস্তা দিয়ে তাদের চলাচল করতে হয়।
শিক্ষার্থী,কর্মজীবী,ব্যবসায়ী,শ্রমিক সব ধরনের পেশাজীবী লোকেরই এই রাস্তা দিয়ে চরম দূর্ভোগ মাথায় নিয়ে চলাচল করতে হয়। এই পথ দিয়ে চলাচল করতে গিয়ে নানামূখী প্রতিবন্ধকতার শিকার হতে হয় তাদের। অনাকাঙ্খিতভাবে কেউ মৃত্যুপথযাত্রী হয়ে দূরারোগ্য ব্যাধি হলেও চিকিৎসা করার জন্য হাসপাতালে নেয়ার সময়ও নানা বিরম্বনার শিকার হতে হয়।
এলাকাবাসী একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধির স্বরনাপন্ন হলেও তেমন কোন সাড়া মিলেনি। তাই তারা স্থানীয় না’গঞ্জ-৫ আসনের এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন।
ওই এলাকার এক গৃহবধু বলেন, দেশ হয়েছে ডিজিটাল থেকে স্মার্ট অথচ দক্ষিন কলাবাগ রাস্তা এখনো সেকেলেই রয়ে গেছে। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙ্গা-চূড়া ও জড়াজীর্ণ অবস্থা।
অথচ স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের একাধিকবার বলেও কোন লাভ হয় নাই। তারা শুধু প্রতিশ্রুতির গালগল্পই শুনায় বাস্তবায়নে ঠনঠনাঠন। ভোটের সময় তাদের দেখা মিলে । এছাড়া তারা একটু খবরও নেয়না।
এ ব্যাপারে দক্ষিন কলাবাগ এলাকার সমাজ সেবক রমজান মিয়া বলেন,দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ চলাচলে চরম দূর্ভোগ পোহাচ্ছে। নির্বাচন এলেই চেয়ারম্যান-মেম্বাররা এই এলাকার জনগনকে স্বপ্ন দেখায় নির্বাচন শেষ হলে ভুলে যায়।
আসলে গরিব মানুষরা মানুষের মধ্যে মনে হয় পড়ে না। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ কত কষ্ট করে চলাচল করছে অথচ কে রাখে কার কথা। এখন আল্লাহ ছাড়া কাউকে আর বিশ্বাস করি না।
এ ব্যাপারে স্থানীয় বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডস্থ কলাবাগ এলাকার মেম্বার ইমন বলেন,খুব দ্রুতই এই রাস্তাটি কাজ ধরা হবে। একটু ধৈর্য্য ধরেন। আগামী মাসেই একটা ফলাফল পাবেন।
এ ব্যাপারে স্থানীয় বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ বলেন,বন্দর দক্ষিন কলাবাগ রাস্তাটি খুব দ্রæত সংস্কার কাজ শুরু হবে ইনশাআল্লাহ। রাস্তার মাটি ধরে রাখার জন্য আমরা বাঁশ দিয়ে আড়গাড়া অলরেডি দিয়ে ফেলেছি। মাটির ব্যবস্থাও হয়ে গেছে।
আশাকরি আগামী মাসের মাঝামাঝি সময়ে রাস্তার সংস্কার কাজ শুরু করে দিব। বন্দর ইউনিয়নবাসীর প্রত্যাশা অনুযায়ী হয়ত সব চাওয়া পূরন করতে পারব না তবে চেষ্টা করে যাচ্ছি তাদের দূর্দিনের সারথী হতে। প্রয়োজন শুধু একটুু ধৈর্য্য ধারনের। এন.হুসেইন রনী /জেসি


