Logo
Logo
×

বিচিত্র সংবাদ

বিএনপি জনগণকে কষ্ট দেওয়ার রাজনীতি করে : মিজানুর রহমান বাচ্চু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০৩:৫১ পিএম

বিএনপি জনগণকে কষ্ট দেওয়ার রাজনীতি করে : মিজানুর রহমান বাচ্চু
Swapno


বিএনপি-জামাতের ডাকা তিন দিনের অবরোধের ২য় দিনে যে কোন নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্তকমূলক অবস্থান কর্মসূচি পালন কালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু বলেন, বিএনপি রাজনৈতিক কোনো দল না, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে জিয়াউর রহমান জোর করে জনগনের অধিকার ছিনিয়ে নিয়েছিলো।

 

 

১৯৭৫ এর পরে তারা যতদিন এই দেশের ক্ষমতায় ছিলো মানুষ হত্যা ছাড়া, মানুষকে কষ্ট দেওয়া ছাড়া তারা অন্য কিছু করে নাই। এছাড়াও  বাংলাদেশের উন্নয়নের জন্য তারা কিছু করে নাই। এখনও তারা যেটা করছে জনগন যদি তাদের সাথে থাকতো তাহলে চোরাই গোপ্তা হামলা তারা এসব করতো না।

 

 

জনগনকে সাথে নিয়ে বাংলাদেশটাকে অচল করে দিতে পারতো ২৪ ঘন্টায়। ওদের সাথে কোনো জনগন নাই, এগুলো ভাড়াটিয়া লোক। এখন অনলাইনে ব্যাংকের একাউন্ট চলে, ওদেরও কিছু কর্মী আছে যেগুলো অনলাইনে চলে ফিক্সড তাদের। তারা উত্তর থেকে দাক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানেই তাদের সভা থাকে, তারা এই লোক গুলোকেই উপস্থিত রাখে।

 

 

যার প্রমাণ আজকের তিন দিন অবরোধ দেওয়াতে পুরো বাংলাদেশে ওদের কোনো কর্মী নাই। একখানে টান দিয়ে নিয়ে গেলে পুরা বাংলাদেশ খালি থাকে। তিনি আরও বলেন, বিএনপি যেই রাজনীতিটা করে জনগনকে কষ্ট দেওয়ার রাজনীতি। বৈশ্বিক অবস্থাই খারাপ সেই জায়গার মধ্যে আজকে অবরোধ দিয়ে রাখে সমস্ত কিছু যানবাহন, যোগাযোগ, খাদ্য সরবরাহ সবকিছু বন্ধ।

 

 

কষ্টটা কারা পায়? সাধারণ জনগন কষ্টটা পাচ্ছে। তারা তো হাজার হাজার কোটি টাকা এখান থেকে পাচার করে দিয়ে লন্ডনে গিয়ে বসে আছে। তারা সুখেই আছে, জনগনের কষ্টটা বুঝে না। ক্ষমতা তাদের চাই সেটা যেভাবেই হোক। এটা আমরা হতে দিব না। এই দেশটা স্বাধীন করেছি আমরা, আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন করেছি।

 

 

তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ লাগবে না আমাদের কর্মী বাহিনীই যথেষ্ট তাদেরকে  প্রতিহত করতে। কই সকাল থেকেই তো বসে থাকি তাদের কোনে খবর নাই। হঠাৎ করে ৩-৪জন লোক নিয়ে তারা আগুন লাগিয়ে দিয়ে  সন্ত্রাসী কায়েম করছে। পুরো বাংলাদেশের জনগনকে কষ্ট দিচ্ছে।

 

 

আগামীতে আমরাও প্রস্তুত আছি রাজপথেই তাদেরকে প্রতিহত করার জন্য এবং সেই অপেক্ষায় কর্মসূচী যদি আমাদের চলে, তাহলে আমরা এই অফিসেই উপস্থিত তাদেরকে প্রতিহত করার জন্য। পুরা নারায়ণগঞ্জের সমস্ত স্পটে আমাদের কর্মীবৃন্দ আছে আমরা সজাগ আছি তাদেরকে প্রতিরোধ করার জন্য।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন