হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম
আড়াইহাজারে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকার বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দন্ড প্রাপ্ত আসামি হলেন নরসিংদীর নোয়াকান্দি এলাকার সুলতানের ছেলে মো. জালাল (৪১)। তিনি ভুক্তভ‚গীর মেঝো মেয়ে লতুফার দেবর। কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০৭ সালের ৬ অক্টোবর রাতে আড়াইহাজারের ঝাউগড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে রফিকুল তার মাকে সেহেরী খাওয়ার জন্য ডাকতে গিয়ে মাথা কাটা রক্তাক্ত জখম অবস্থায় দেখতে পান।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।পরে রফিকুল বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। সেই মামলায় জালালকে হত্যাকারী হিসেবে শনাক্ত করা হয়। সেই সঙ্গে মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ ১৩ সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত এ রায় দেন।


