Logo
Logo
×

বিচিত্র সংবাদ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
Swapno


ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় গ্রীন অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে সাইনবোর্ডের বিসমিল্লাহ হোটেলের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইনবোর্ড থেকে গাজীপুর রোডে চলাচলকারী গ্রীন অনাবিল পরিবহনের (ঢাকা মেট্টো-ব ১৫-৩৫৭৭) বাসটি সাইনবোর্ডের বিসমিল্লাহ হোটেলের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে পার্কিং করে রাখা ছিল।

 

 

এসময় দুটি মোটরসাইকেলে করে চারজন অজ্ঞাত যুবক এসে বাসে আগুন দিয়ে নারায়ণগঞ্জের দিকে চলে যায়। পরে স্থানীয় পথচারীদের সহায়তায় আগুন নেভানো হয়। আগুন নেভানোর আগেই গাড়ির ভিতরের অংশ পুড়ে যায়।

 


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, বাসে আগুনের খবরের সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

 


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, সাইনবোর্ডে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি গাড়িতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন