Logo
Logo
×

বিচিত্র সংবাদ

শুল্ক কমলেও অস্থির চিনির বাজার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

শুল্ক কমলেও অস্থির চিনির বাজার
Swapno


চিনি তৈরির উপর আমদানি কর কমলেও পাইকারি বাজারে দাম কমেনি এখনো। জানা গেছে, দেশের বাজারে পন্যটির দাম স্বাভাবিক রাখতে পরিশোধিত ও অপরিশোদিত চিনি আমদানির শুল্ক অর্ধেক জারি করেছে রাজস্ব বোর্ড। বিক্রেতারা বলেন, ডলারের মূল্য বৃদ্ধির অযুহাতে চিনির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।

 

 

দাম না কমে পাইকারি বাজারে চিনির দাম প্রতি কেজি বেড়েছে ১২ টাকা করে এবং খুচরা বাজারে বেড়েছে ৫টাকা করে। পরিবহন বাড়া, জ্বালানির মূল্য বৃদ্ধি ও উৎপাদন কম বলে বিভিন্ন অজুহাত দেখিয়ে চিনির দাম বাড়িয়েই যাচ্ছে বলে অভিযোগ করছেন অনেকে।

 


প্রতি বস্তা (৫০) কেজি চিনি বাজারে আনা হচ্ছে ৬৯০০ টাকায় এবং বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩৮-১৪৫ টাকা করে যা শুল্ক কমানোর আগে ছিল ১২৮-১৩০টাকা । উৎপাদন কম হওয়ার কারনে বাজারে সরবরাহ কমেছে বলে জানাচ্ছেন খুচরা বিক্রেতারা।

 

তারা বলেন, চিনির দাম কয়েক দিন ধরে বাড়তি। পাইকারি মূল্যে চিনির বস্থায় দাম বেড়েছে এর প্রভাবে খুচরা বাজারেও দাম বাড়তি। তবে এখন প্যাকেট চিনির সরবরাহ একেবারই কম।

 


নিতাইগঞ্জ পাইকারি বাজারের ব্যবসায়ী সেলিম জানান, চিনির দাম পাইকারিতে বস্তায় ৩০০-৩৫০ টাকা বেড়ে গেছে। অবরোদের কারনে পন্য পরিবহনের খরচ বেড়েছে তাই গাড়িও আসতে পারছেনা যার প্রভাব পড়ছে জীবনযাপনে। এছাড়া বাজারে মিল থেকে আসা চিনির সরবরাহও কমেছে।

 

 

এ বিষয়ে আহমেদ শরিফ  নামে পাইকারি চিনি ব্যবসায়ী  বলেন, চিনির আমদানির  শুল্ক কমানোর আগে বিক্রি হয়েছিল ১২৮ টাকা। গত ১ সপ্তাহ ধরে দাম বেড়ে ১৪০টাকা ধরে বিক্রি হচ্ছে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন