Logo
Logo
×

বিচিত্র সংবাদ

পরিবেশ দূষণের অভিযোগে সাইজিং এর মালিককে অর্থদণ্ড

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

পরিবেশ দূষণের অভিযোগে সাইজিং এর মালিককে অর্থদণ্ড
Swapno


আড়াইহাজারে সাইজিং এর ধোঁষায় এবং বজ্যে  পরিবেশ দূষণের  অভিযোগে  সাইজিং এর মালিককে অর্থদন্ড ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে  সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে উপজেলা ব্রাক্ষন্দী  ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের  আমেনা সাইজিং এর মালিক হাজী আইয়ুবকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  

 

 

সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক জানান, দীর্ঘ দিন ধরে অভিযোগ আসছিল ছোট ফাউসা গ্রামের আইয়ুব হাজীর মালিকানাধীন একটি সাইজিং মিলের ধোঁয়ায় ও বজ্যে পরিবেশ  নস্ট হচ্ছে। সেই সাথে সাধারণ মানুষের চলাচলে হুমকির সম্মুখীন হচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ অনুযায়ী  অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়। তাকে সহযোগিতা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন