র্যাবের অভিযানে পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার ৫
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৫ পিএম
নারায়ণগঞ্জের সদর মডেল থানা এলাকায় এসএম মালেহ রোড বাসষ্ট্যান্ড সংলগ্ন হাবিব শপিং কমপ্লেক্স এর নিচ তলায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সরবারহ, প্রদর্শন, বিক্রি, ভাড়া, বিতরণ ও বিভিন্ন ব্যক্তির নিকট সরবারহ করার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো মাসুদ রানা ওরফে তন্ময় আহম্মেদ (৩৪), মো. মিলন (২৮), মো. মাসুম (৩০), মো. জনি (৩২), এবং মো. মাহাবুবুর রহমান (২২)। র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা কম্পিউটার মোবাইল সার্ভিসের দোকানের আড়ালে যৌন উত্তেজনা সৃষ্টিকারী চলচ্চিত্র, ভিডিও চিত্র, স্থির চিত্র কম্পিউটারের মধ্যমে ইন্টারনেট ব্যবহার করে পর্নোগ্রাফি সরবারহ, প্রদর্শন, বিক্রি, ভাড়া, বিতরন ও বিভিন্ন ব্যক্তির নিকট সরবারহ করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকেনারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


