Logo
Logo
×

বিচিত্র সংবাদ

আমি মানসিকভাবে সুস্থ নেই : শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

আমি মানসিকভাবে সুস্থ নেই : শামীম ওসমান
Swapno


নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন আমি মানসিকভাবে সুস্থ নেই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়ে ছিল।  সে তার বাবা ও মাকে জড়িয়ে মারা গেল। এগুলো দেখে আমি সুস্থ হতে পারিনি এখনও। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে। আগামী দ্বাদশ সাংসদ নির্বাচনকে সামনে ঘেরে নির্বাচনী প্রচারণায় নেমেছে প্রার্থীরা।

 

 

নারায়ণগঞ্জ ৪ আসনের নৌকার প্রার্থী একে এম শামীম ওসমান তার ২য় দিনের নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেছে সিদ্বিরগঞ্জে। গতকাল বুধবার (২০ ডিসেম্বর) দুপুর থেকে নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জের ৬ নং ও ১০নং ওয়ার্ডে গণসংযোগ করেন শামীম ওসমান। শামীম ওসমানের সিদ্বিরগঞ্জে গণসংযোগের শুরুতেই নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গা প্রচারণা করেন।

 

 

বিভিন্ন স্থানে গণসংযোগ করেন শামীম ওসমান। এসময় ১০ নং ওয়ার্ডে ইফতেখার আলম খোকন ও কাজী আমিরের নেতৃত্বে প্রায় ১০ টির মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয় ও বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা করেন।

 


নির্বাচনী প্রচারণার সময় বক্তব্যে শামীম ওসমান বলেন, হায়নার দল থাবা দিবে এবার। যাকে ইচ্ছা ভোট দিবেন, কিন্তু সুষ্ঠু নির্বাচন করবো। নারায়ণগঞ্জে নির্বাচন কমিশন বলেছে কোন রাজনৈতিক কর্মকান্ড করা যাবে না কিন্তু গতকাল রাতে ফতুল্লায় বিএনপি অগ্নি সংযোগ করেছে। নারায়ণগঞ্জের আওয়ামী লীগের জন্ম। শামীম ওসমানের পায়ের মাটি শক্ত।

 

 

তারপর কিভাবে বিএনপি নারায়ণগঞ্জে মানুষের গাড়ীতে অগ্নি সংযোগ করা হয়, ককটেল কিংবা বোম মারা হয়, এই ধরনের ঘটনা ঘটলে নারায়ণগঞ্জকে কন্ট্রোল করা যাবে না। এটা আমি পরিস্কারভাবে আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন এবং নারায়ণগঞ্জে যারা দায়িত্বে আছেন তাদের জানিয়ে দিচ্ছি। আমরা কারো উপর ভরসা করে রাজনীতি করি না। আমরা রাজনীতি করি উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নেত্রী হচ্ছেন আমাদের শেখ হাসিনা আর জনগণ হচ্ছে ক্ষমতার উৎস। কারো কাছে মাথা নত করবো না।

 


শামীম ওসমান আরো বলেন,আমি নির্বাচন এর কথা বলতে আসছি। নির্বাচন সময় মত হবে। ওরা কি চায়? ওরা চায় আগুন দিয়ে মানুষ পুড়াতে। আমি রাজনীতি করি মানুষকে ভালোবেসে। কিন্তু ওদের টার্গেট হচ্ছে কোন অবস্থায় যেন ভোট না পরে। যদি বেশি ভোট না পরে তাহলে ওরা মানুষকে নিয়ে মেরে ফেলবে। খোকনের বউ ভয়ে বলবে শামীমকে মেরে ফেলছে না তোমাকেও মেরে ফেলবে। ওরা ভয় দেখাতে চায়। যদি ভোটের % কম পরে।কিন্তু আমরা ভয় পাই না। আমরা স্বাধীন বাংলাদেশে আমাদের ভবিষ্যৎ দেখতে চাই।

 


তিনি আরো বলেন, আমরা ৮৫ ভাগ কাজ শেষে করেছি, আমি বাকি কাজগুলো শেষ করতে চাই। আমি এখন চাচ্ছি, নারায়ণগঞ্জের মানুষের যাতে আর ঢাকায় যেতে না হয়। নারায়ণগঞ্জে মেট্রোরেল হবে। নারায়ণগঞ্জে যদি আইটি ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয়, মেট্রোরেল হয়ে যায় আমাদের কী দরকার আছে ঢাকায় যাওয়ার। আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, স্মার্ট বাংলাদেশ দেখতে চাই।

 

 

এগুলো ভোগ করবে কে? আমাদের বাচ্চারা। এই রাস্তা দিয়ে কী শুধু আওয়ামী লীগ চলে। বিএনপিও তো চলে। আমি নির্বাচনের পর সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই। এসময় গণসংযোগে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক নিপু, সিদ্বিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া।

 

 

নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি এস এম ওয়াজেদ আলী খোকন, ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, এড. বিদ্যুৎ কুমার সাহা, সিদ্বিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি,সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন