Logo
Logo
×

বিচিত্র সংবাদ

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম-দল-মার্কা কিছুই জানেন না ভোটাররা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ পিএম

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম-দল-মার্কা কিছুই জানেন না ভোটাররা
Swapno


# ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ নেই ভোটারদের মাঝে
নারায়ণগঞ্জের দুটি আসনের ভোটারদের প্রশ্ন যেখানে বুঝাই যাচ্ছে এবারের নির্বাচনে কোন দল ক্ষমতায় আসছে আর কারা এমপি হচ্ছেন সেখানে তারা অযথা কেনো ভোট কেন্ত্রে যাবেন? তারা বলছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান এবং একেএম সেলিম ওসমানের বিপরিতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঠে নেই। ফলে এই দুটি আসনে যদি দশ হাজার ভোটও কাস্ট হয় তাহলেও সারে নয় হাজার ভোটই পাবেন এই দুই প্রার্থী।

 

 

তাই এবারের এই নির্বাচনে ভোটার উপস্থিতি ঘটানো সত্যিই বেশ কষ্টকর হবে বলে মনে করেন সাধারন ভোটাররা। ভোটাররা আরো জানিয়েছেন তারা মনে করেন এবারও রাস্ট্র ক্ষমতায় আসবে আওয়ামী লীগ এবং এমপি হবেন শামীম ওসমান এবং সেলিম ওসমান। যার ফলে আসন্ন ৭ জানুয়ারীর নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ এবং নারায়ণগঞ্জ-৫ আসনের ভোট কেন্দ্রেগুলিতে ভোটার উপস্থিতি একেবারেই কম হবে বলে ধারনা পাওয়া গেছে।

 

 

এই দুটি আসনে অন্য যারা নির্বাচন করছেন তাদেরকে ভোটাররা কেউ চিনেন না। তাই এবারও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ নেই ভোটারদের মাঝে। গত দুই দিন আসন দুটির বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে এমন তথ্যই জানা গেছে। যদিও কেন্দ্রগুলিতে ভোটার আনতে ব্যাপক তৎপরতা শুরু করেছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি ভোটারদের জাগিয়ে তোলার চেষ্ঠা করছেন।

 

 

কিন্তু এই দুই আসনের ভোটারদেরই এক কথা। ভোটতো হয়ে গেছে। কেউ ভোট দিক বা না দিক এই দুই আসনে জিতবেন শামীম ওসমান এবং সেলিম ওসমান। আর রাস্ট্র ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। তারাতো নির্বাচনের আগেই নির্বাচিত। এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মনে করেন, শামীম ওসমানের সাথে এবার কারা নির্বাচন করছেন সেটাই জানেন না তারা।

 

 

এক মাত্র শামীম ওসমান ছাড়া অন্য কেউ মাঠে নেই। তাই এই নির্বাচনে নিশ্চিৎ বিজয়ী হবেন শামীম ওসমান। তাহলে ভোট কেন্দ্রে গিয়ে কি লাভ হবে? তারা বলেন আমরা ভোট কেন্দ্রে গেলেও নির্বাচিত হবেন, না গেলেও নির্বাচিত হবেন তিনি। এই আসনের ভোটাররা আরো বলেন, সাধারনত যেকোনো নির্বাচনে সমান দুইজন বা তিনজন প্রতিদ্বন্দ্বী থাকতে হয়। তাহলে নির্বাচনে প্রদ্বিন্দ্বীতা হয় দ্বিমুখী বা তৃমুখী।

 

 

কিন্তু এখানেতো শামীম ওসমানের কোনো প্রতিদ্বন্দ্বীই নেই। খেলা হচ্ছে একতরফা। গোলপোষ্টে কোনো গোলকিপার নেই। শামীম ওসমান যতো খুশী গোল দিতে পারবেন। তাই শামীম ওসমানের তরফ থেকে নির্বাচন জমানোর একটি চেষ্ঠা করা হলেও সেটা যেনো কিছুতেই জমছে না বলে তারা মনে করেন।

 


এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে সরেজমিন পরিদর্শন করে জানা গেছে এই আসনটিতেও গতকাল পর্যন্ত সেলিম ওসমান এমপির বিপরিতে তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন এমন কেউ মাঠে নামেননি। ফলে এখানে যার সাথেই কথা হয়েছে তিনিই জানিয়েছেন সেলিম ওসমান এমপি পাশ। কারন তারা মনে করেন এখানে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীই নেই। তারা এটাই জানেন যে সেলিম ওসমান লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

 

 

তার বিপরিতে অন্য কোনো প্রার্থী আছে কিনা এটাও অনেকেই জানেন না। তবে কেউকেউ বলেন তারা শুনেছেন সেলিম ওসমানের সাথে অন্য প্রার্থী আছেন। কিন্তু তারা কোন দলের প্রার্থী? নাম কি? মার্কা কি? কিছুই জানেন না ভোটাররা। তাই এবারের এই নির্বাচন নিয়ে তাদের তেমন কোনো মাথা ব্যাথাই নেই। ভোট দিতে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে অনেকে বলেন তাদেও ভোট দেওয়ার কোনো দরকার পরবে না। কারন তারা জানেন সেলিম ওসমানই আবারও এমপি হচ্ছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন