Logo
Logo
×

শিক্ষা

৩০ মার্চ বিদ্যালয় খোলার বিষয়টি অনিশ্চিত

Icon

সুত্র: প্রথম আলো

প্রকাশ: ১২ মার্চ ২০২১, ০৭:৪৪ পিএম

৩০ মার্চ বিদ্যালয় খোলার বিষয়টি অনিশ্চিত
Swapno

গত ২৭ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছিল। তবে করোনা সংক্রমণের চলমান ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে নির্ধারিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারটি অনিশ্চিত হয়ে পড়বে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে পর্যবেক্ষণের ভিত্তিতে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার সিদ্ধান্ত নেবে। এই বিষয়টি সরকার বিবেচনা করবে, যদি পরিবর্তন হয়, তাহলে জানিয়ে দেয়া হবে।

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, টিকা চলে এসেছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে শৈথিল্যভাব দেখা যাচ্ছে। এই যে সংক্রমণ বাড়ছে, তাতে সবাই আবার স্বাস্থ্যবিধি মেনে চলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

উল্লেখ্য, করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর বিভিন্ন ধাপে এই ছুটি বাড়ানো হয়। গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী বলেছিলেন, ৩০ মার্চ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন