Logo
Logo
×

শিক্ষা

জুন মাসে স্কুল-কলেজ খুলতে চায় শিক্ষা মন্ত্রণালয়

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৮ মে ২০২১, ০৮:৪৪ পিএম

জুন মাসে স্কুল-কলেজ খুলতে চায় শিক্ষা মন্ত্রণালয়
Swapno

আগামী জুন মাস থেকে দেশের সকল স্কুল-কলেজ খোলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। করোনাভাইরাস মহামারি মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে  এ পর্য়ন্ত কী কী পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে তথ্য চেয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি) চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।


    
মঙ্গলবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইছমত উল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে এই তথ্য চাওয়া হয়।

 

চিঠিতে উল্লেখ্য করা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রহন করা সকল কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয় শাখায় মন্ত্রণালয়ের নির্ধারিত মেইলে এ তথ্য পাঠানোর নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

 

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (বিদ্যালয়) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শুরু করতে নির্দেশ দেয়া হবে। সরকার স্কুল-কলেজ খোলার ঘোষণা দিলে শিক্ষার্থীদের উপস্থিতিতে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন