Logo
Logo
×

শিক্ষা

ফরম ফিলাপ করলেন আত্মহত্যার হুমকি দেয়া সেই শিক্ষার্থী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০৬:৪০ পিএম

ফরম ফিলাপ করলেন আত্মহত্যার হুমকি দেয়া সেই শিক্ষার্থী
Swapno

অবশেষে এইচএসসি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করলেন সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ছাত্র তানভীন ইসলাম। সোমবার দুপুরে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে তার ফরম ফিলাপ কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে রোববার (২৯ আগস্ট) বিকেলে ‘এইচএসসি পরীক্ষা দিতে না পারলে আত্মহত্যা করবেন’ উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর আবেদনপত্র দেন ওই ছাত্র।

 

আবেদনপত্রে তিনি লিখেন, ‘আমি গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। আমি করোনাকালীন অসুস্থ থাকায় দীর্ঘদিন অনলাইনে ক্লাস করতে পারিনি। আমি যাতে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারি সেজন্য অনুরোধ করতে চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ কলেজে যান বাবা।’ 

 

ওই ছাত্র আরও উল্লেখ করেন, অনলাইনে ক্লাস না করলেও আমি প্রতিটি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। কিন্তু অনলাইন ক্লাসে অনুপস্থিতির কারণে আমার পরীক্ষার ফরম পূরণ বাতিল করেন কলেজ কর্তৃপক্ষ। আমাকে কলেজে ডেকে নিয়ে জানানো হয়, আমি এ বছর আর পরীক্ষা দিতে পারবো না। ‘এ বছর যদি আমাকে পরীক্ষার জন্য সুযোগ না দেওয়া হয়, তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এজন্য ফরম পূরণের সুযোগ দিয়ে আমাকে পরীক্ষা  দেওয়ার সুযোগ করে দিন।’ 

 

ফরম ফিলাপ করার পর তানভীন ইসলাম জানান, আমি পরীক্ষায় ভালো ফলাফল করার লক্ষ্যে পড়াশুনা  করে যাচ্ছি।  প্রত্যাশিত ফলাফল আসবে ইনশাআল্লাহ।

 

এ বিষয়ে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন যুগের চিন্তাকে জানান, ‘আমরা কলেজ কর্তৃপক্ষ মানসিকভাবে ভেঙে পড়া সেই ছাত্রের পাশে দাঁড়িয়েছি। কলেজের সকল শিক্ষার্থীকে আমাদের শিক্ষকরা অনেক যত্ন সহকারে পড়িয়ে থাকেন, যাতে সবাই পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। 

 

কিন্তু এক্ষেত্রে কোন শিক্ষার্থী পিছিয়ে পড়লে আমাদের জন্য সিদ্ধান্ত নেয়াটা কঠিন হয়ে পড়ে। আমরা চাই আমাদের সকল সন্তানই পরীক্ষায় ভালো ফলাফল করুক। তানভীনকে সুযোগ দেয়া হয়েছে, আশা করি ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় ভালো ফলাফল করে সে কলেজের সম্মান বর্ধিত করবে।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন