Logo
Logo
×

শিক্ষা

নাঃগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে নির্বাচিত আলম, বাবু ও আবদুস সালাম

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১০:১৩ পিএম

নাঃগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে নির্বাচিত আলম, বাবু ও আবদুস সালাম
Swapno

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির ২০২১-২৩ বর্ষের দ্বি-বার্ষিক নির্বাচনে অভিভাবক সদস্য পদে সরকার আলম ও ওয়াহিদ সাদত বাবু এবং দাতা সদস্য পদে আবদুস সালাম নির্বাচিত হয়েছেন।

 

এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে দেলোয়ারা বেগম, কলেজ শিক্ষক প্রতিনিধি হিসেবে আব্দুর রহিম, স্কুল শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান ও সংরক্ষিত মহিলা শিক্ষক হিসেবে সুলতানা জান্নাত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। 

 

গতকাল ৭ নভেম্বর রোববার এই নির্বাচিত অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এবারের নির্বাচনে ১৭০০ ভোটারের মধ্যে প্রায় ৮০০ অভিভাবক ভোটার ভোট প্রদান করেন। নির্বাচন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রিজাইডিং অফিসার রাত ৮টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

 

উল্লেখ্য, আব্দুস সালাম ৭ম বারের মতো, সরকার আলম ও ওয়াহিদ সাদত বাবু ২য় বারের মতো গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়েছেন। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন