Logo
Logo
×

শিক্ষা

জিআইএমসির বিজ্ঞান মেলায় বুয়েটের অধ্যাপকের পরিদর্শন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২২, ০৬:০২ পিএম

জিআইএমসির বিজ্ঞান মেলায় বুয়েটের অধ্যাপকের পরিদর্শন
Swapno

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেছেন, ‘বিজ্ঞান মেলা আমাদেরকে অনেক কিছু দেয়। এই মেলা আমাদের অনেক কিছুর সুযোগ করে দেয়। এর মধ্যে আমাদের ভবিৎষতে বড় হওয়ার অনেক কিছু লুকিয়ে আছে। আমরা তো বুড়ো হয়ে গেছি। তোমরা এ দেশের সুপ্ত বিজ্ঞানি-রাজনীতিবিদ-ইঞ্জিনিয়ার ও ডাক্তার।

 

তাই তোমাদের সব সময় বিজ্ঞান মনস্কতা জাগিয়ে রাখতে হবে’। ২৮ মে বেলা ১২টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘বিজ্ঞান প্রযুক্তির যুগ’ মন্তব্য করে তিনি বলেন, ‘কমার্সের ও মানবিকের ছাত্র যেখানে হোক না কেনো এখন হচ্ছে বিজ্ঞানের ট্যাকনোলজির যুগ। বিজ্ঞানের মনস্কতা আমাদের মধ্যে থাকতে হবে। যারা প্রকল্প তৈরি করেছে তোমরা তাদের প্রকল্পগুলো ঘুরে ঘুরে দেখবে। দেখার ফলে তোমাদের মধ্যে যে  অনুপ্রেরণা জাগবে এটাই তোমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে’।

 

সাইফুল ইসলাম বলেন, ‘বিজ্ঞানের অনেক তথ্য তোমরা অনেকে মুখস্ত করে যাচ্ছো। আবার তোমরা এখানে এসে দেখছো বিজ্ঞান কিন্তু মুখস্তের বিষয় নয়। বিজ্ঞান হচ্ছে প্যাকটিসের বিষয়।

অভিভাবকরা ও শিক্ষকরা বইয়ে সঠিত তথ্য দেওয়া আছে আমরা তাদেরকে সঠিকভাবে বুজাতে পারি না। এখানেই সুযোগ তোমরা ওই তথ্য গুলোকে এখানে ভোরফাই করে নিতে পারো। তোমাদের জন্য সুযোগ এনে তিদয়েছে বিজ্ঞান মেলা’।

এসময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং (বুয়েট) এর অধ্যাপক ড. শাহরীয়ার রিফাত, সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং (বুয়েট) এর ড. মোহাম্মদ সামুজ্জোহা বায়োজীদ, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধক্ষ্য মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেনসহ  প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন