Logo
Logo
×

শিক্ষা

বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২২, ০৮:১৭ পিএম

বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Swapno


 
বন্দরে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধণা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২৫ নং ওয়ার্ডের লক্ষণখোলা আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আতাউর রহমান, দৈনিক যুগের চিন্তার’র স্টাফ রিপোর্টার লতিফ রানা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আলেয়া বেগম, সাবেক ইউপি মেম্বার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আহাম্মেদ, সদস্য শাহ আলম, কামরুল হাসান চুন্নু, আক্তার হোসেন, বন্দর উপজেলা প্রেস ক্লাবের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাজীদ হোসেন কিবরিয়া, শিক্ষার্থী তাসফিয়া জান্নাত।

 

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। শিক্ষক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লক্ষণখোলা দারুস সালাম হাফেজিয়া কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা শহিদুল ইসলাম।এমই/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন