Logo
Logo
×

শিক্ষা

দুই গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করলেন জেলা প্রশাসক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২২, ০৫:২৪ পিএম

দুই গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করলেন জেলা প্রশাসক
Swapno


নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ দুই গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করেছেন। গত ৫ অক্টোবর ছিল বিশ্ব শিক্ষক দিবস। এ  উপলক্ষে গতকাল সোমবার সকালে তার কার্যালয়ে গোদনাইলের  হলি উইলস স্কুলের আয়োজনে এক অনুষ্ঠানে শিক্ষকতায় নিরলস অবদানের স্বীকৃতি হিসেবে কুতুব আইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুনকে ‘শিক্ষবিদ হাজেরা রফিক শিক্ষক সম্মাননা এবং সিদ্দিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল মতিনকে ‘শিক্ষাবিদ সিরাজুল ইসলাম শিক্ষক সম্মাননা’ প্রদান করেন জেলা প্রশাসক।

 

 

গোদনাইলের প্রয়াত শিক্ষক হাজেরা রফিক স্মরণে তার পরিবার ‘শিক্ষাবিদ হাজেরা রফিক শিক্ষক সম্মাননা’  এবং শিক্ষক সিরাজুল ইসলাম স্মরণে পরিবার ‘শিক্ষাবিদ সিরাজুল ইসলাম শিক্ষক সম্মাননা’ প্রবর্তন করেন।

 

 

শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নীট-ডাায়িং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল হাসনাত কবিরসহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তৃতায় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ শিক্ষক সমাজের প্রতি তার অশেষ শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘শিক্ষকরাই আমাদের সন্তানদের দেশের  সুনাগরিক হিসেবে গড়ে তোলেন। শিক্ষকের হাত ধরেই সমাজে জ্ঞান ও মেধার বিকাশ ঘটে। তাই শিক্ষকদের উচ্চ সম্মান ও মর্যাদা দেয়া আমাদের দায়িত্ব।’

 

 

তিনি বলেন, ‘একজন শিক্ষার্থীর ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে শিক্ষকের প্রভাব সবচেয়ে বেশী। কাজেই শিক্ষকদের নিবেদিতপ্রান হয়ে ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে হবে। তিনি শিক্ষার্থীদের শুরু লেখাপড়া শেখানোই নয়, পড়াশোনার প্রতি ছাত্রছাত্রীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার বেশী মনযোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।’

 

 

শিক্ষক সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষক মরিয়ম খাতুন ও রাশেদুল মতিন  বলেন, ‘এ সম্মাননা তাদের শিক্ষাক্ষেত্রে আরো নিবেদিতপ্রান হতে অনুপ্রেরণা যোগাবে।’  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন