Logo
Logo
×

শিক্ষা

জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শহরে আলোচনা সভা ও র‌্যালি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৮:৫১ পিএম

জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শহরে আলোচনা সভা ও র‌্যালি
Swapno


জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শিক্ষা পরিবারের উদ্যোগে জেলা শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর সকালে চাষাড়া শহিদ মিনার থেকে আনন্দ র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

 

আনন্দ র‌্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোঃ মঞ্জরুল হাফিজ । আনন্দ র‌্যালী শেষে শহিদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বেদোরা বিনতে চৌধুরী, নারয়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা।

 

 

মধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেব, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,  শিক্ষা ও শিক্ষক কর্মচারী উন্নয়ন পরিষদ সদর নারায়ণগঞ্জ এর সভাপতি একেএম ইব্রাহীম, অধ্যক্ষ শাহজাহান, মিজানুর রহমান, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা বেগম রত্না।

 

 

উপস্থিত ছিলেন শিক্ষক তোফায়েল আহম্মেদ, মোশাররফ হোসেন, হারুন অর রশীদ, হুমায়ুন কবির, মোঃ আবদুস সোবহান, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের মধ্যে নাজমুন নাহার খানম, মোঃ ইমন মিয়া,শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার এইচ. এম. এ মালেক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন