Logo
Logo
×

শিক্ষা

কারাগারে হলো হাজতির এইচএসসি পরীক্ষা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:২০ পিএম

কারাগারে হলো হাজতির এইচএসসি পরীক্ষা
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিয়েছেন এক হাজতী। সে আরও ৩টি পরীক্ষা দিবেন বলে জানা গেছে। নারায়ণগঞ্জের আদালতের নির্দেশে মঙ্গলবার (৬ নভেম্বর) কারাগারে জেল সুপারের অফিস কক্ষে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে।

 

 

রূপগঞ্জের শিমূলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মোবারক হোসেন রূপগঞ্জের সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ছিলেন। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে ভুলতা স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পরীক্ষা দিচ্ছেলেন।

 

 

নারায়ণগঞ্জ কারাগারের ডেপুটি জেলার মো. সোহরাব হোসেন বলেন, পূর্বের পরীক্ষা গুলোতে অংশ নিয়েছিল আসামী। কিন্তু সম্প্রতি রূপগঞ্জ থানার নারী শিশু আইনের একটি মামলায় (মামলা নং-১০২১/২২) গ্রেপ্তার হয়। আদালতে উঠানো হলে আইনজীবী জামিন আবেদন করেন। সেখানে আসামীকে এইচএসসি পরীক্ষার্থী উল্লেখ করা হয়।

 

 

পরে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। তবে, পরীক্ষার বিষয়ে ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশদেন। চিঠি পেয়ে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে যোগাযোগ করি ও কেন্দ্র সচিব বরাবর পরীক্ষা নেওয়ার আবেদন করি।

 

 

পরে রূপগঞ্জের কেন্দ্রটি দূরে হওয়ায় নগরীর মর্গ্যান স্কুল কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নেয়। কারাগারে মোবারক হোসেনের প্রথম পরীক্ষা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার মো. মাহবুবুল আলম। তিনি বলেন, মর্গ্যান গ্যার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক (ইংরেজি) মোহাম্মদ কবির উদ্দিন চৌধুরী পরীক্ষাটি অফিস কক্ষে গ্রহণ করেন।

 

 

মোহাম্মদ কবির উদ্দিন চৌধুরী লাইভ নারায়ণগঞ্জকে জানান, ৫ নভেম্বর রাতে ঢাকা বোর্ড থেকে আমাকে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যথা সময়ে প্রশ্নপত্র ও খাতা তুলে দেওয়া হয়েছে পরীক্ষার্থী মোবারক হোসেনের হাতে। পরে যতটুকু পেরেছে, ভালো ভাবেই পরীক্ষা দিয়েছে। নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম জানান, ৪টি পরীক্ষা বাকি ছিল তাঁর। এর মধ্যে ১টি দিয়েছে আরও ৩টি পরীক্ষা দিবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন