Logo
Logo
×

শিক্ষা

নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা

Icon

সাইমুন ইসলাম

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৬:৫৬ পিএম

নতুন বই পাওয়া নিয়ে শঙ্কা
Swapno

 

# শিক্ষার্থী অনুপাতে মাত্র বইয়ের যোগান ৫০ শতাংশ
# নতুন বছরের প্রথম দিন সব বই পেয়ে যাবে : শিক্ষা অফিসার

 

বছরের প্রথম দিন সকলের জন্য অত্যন্ত উৎসবমুখর একটি দিন। সকলেই আগের বছরের দুঃখ দূর্দশা ও দুর্বিষহ স্মৃতি ভুলে বছরটি বরন করে নেয় সানন্দে। তবে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য এ দিনটি আলাদাভাবে বিশেষ ও আনন্দঘন একটি দিন। কারণ বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরাও আনন্দে আত্নহারা হয়ে পড়ে। ২০১০ সাল থেকে এ নিয়মই চলে আসছে। তবে এবার বছরের প্রথম দিনে সম্পূর্ণ বই পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪৫৮ টি এবং মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১২৭ টি।

 

জেলা শিক্ষা অফিস (মাধ্যমিক) এর তথ্য মতে, নারায়ণগঞ্জ জেলার ৫ টি উপজেলায় ইবতেদায়ী, দাখিল মাধ্যমিক ও মাধ্যমিক এ তিনটি স্তর মিলিয়ে সর্বমোট বইয়ের চাহিদা ৪১ লক্ষ ৪৪ হাজার ৭২৫ টি। এর মধ্যে সদর উপজেলায় বইয়ের চাহিদা ১৬ লক্ষ ২৮ হাজার ২৭০ টি, বন্দরে চাহিদা ৪ লক্ষ ৩৭ হাজার ৪৫৫ টি, সোঁনারগায়ে চাহিদা ৫ লক্ষ ১২ হাজার ২৫০ টি, রূপগঞ্জে চাহিদা ৮ লক্ষ ৭৭ হাজার ১০০ টি এবং আড়াইহাজারে চাহিদা ৫ লক্ষ ৬৯ হাজার ৭৩০ টি। তবে ২৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত বই এসে পৌঁছেছে ২০ লক্ষ ৯৪ হাজার ৩৫ টি।

 

চাহিদার তুলনায় বই বাকি রয়েছে ২০ লক্ষ ৫০ হাজার ৬৯০ টি। অর্থাৎ প্রায় ৫০ শতাংশ বই এসেছে। অপরদিকে  প্রাথমিকের অবস্থা আরো বাজে। ২২ ডিসেম্বর ২০২২ পর্যন্ত নারায়নগঞ্জের ৫ টি উপজেলার ১ টি উপজেলায় সম্পূর্ন বই এসে পৌছালেও বাকি ৪ টি উপজেলায় কোনো বই এসে পৌছেনি। নারায়ণগঞ্জে প্রাথমিক স্তরে ৫ টি উপজেলায় বইয়ের চাহিদা ১৫ লক্ষ ২১ হাজার ২৯৪ টি। এর মধ্যে সদর উপজেলায় চাহিদা ৬ লক্ষ ৩৯ হাজার ৬০০ টি, বন্দরে চাহিদা ১ লক্ষ ৫২ হাজার ৫৯৮ টি, সোঁনারগায়ে চাহিদা ২ লক্ষ ৫ হাজার ২৯৬ টি, আড়াইহাজারে চাহিদা ২ লক্ষ ২৯ হাজার ৫০০ টি, রুপগঞ্জে চাহিদা ২ লক্ষ ৯৪ হাজার ৩০০ টি।

 

নারায়নগঞ্জ সদরে প্রথম শ্রেনিতে বইয়ের বরাদ্দ ৮১ হাজার। বই প্রাপ্ত ও ৮১ হাজার। দ্বিতীয় শ্রেণিতে বরাদ্দ ৮০ হাজার ৪০০ টি বই এবং  এসেছে ও ৮০ হাজার ৪০০টি। তবে বই বিতরনের আর বাকি মাত্র ৪ দিন। এ সময়ের মধ্য সম্পূর্ন বই এসে পৌছাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থীদের মনে প্রশ্ন জেগেছে তবে কি এবার বই উৎসব হবেনা। মানে আপোশ করতে রাজি হলেও সকলেই সময়মতো বই চায়।

 

বছরের প্রথম দিনেই বই দিতে জেলা শিক্ষা অফিস কতটা প্রস্তুত সে সম্পর্কে জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম এর কাছে জানতে  চাইলে তিনি যুগের চিন্তাকে বলেন, মাধ্যমিকে ৮০ শতাংশের বেশি বই এসেছে। ষষ্ঠ শ্রেনির বই অনেক আগেই এসেছে। অষ্টম শ্রেনির শতভাগ বই আমরা অনেক আগেই পেয়েছি। নবম শ্রেনির ৯০ শতাংশ বই ৩ দিন আগেই এসেছে। আমি আশাবাদী ১ তারিখের আগেই মাধ্যমিকের শতভাগ বই পেয়ে যাবো। ৫ তারিখে ক্লাস চালু করতে কোনোরকম অসুবিধা হবেনা।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন