গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৯:২১ পিএম
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে স্কুল অডিটরিয়ামে স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হাসেম-ইয়াতুননেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
গিয়াসউদ্দিন ইসলমিক মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা কাজী ফারহানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডুকেশন ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস- চেয়াম্যান মীর মোসাদ্দেক হোসেন, উপ-সচিব- মো. এবাদুল হক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক- মো: মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিদর্শক- মো: আবু তাহের সহ অভিভাবকবৃন্দ। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষে শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 'ইসলামের মৌলিক জ্ঞান যা জানা প্রত্যেক মুসলিমের জন্য কর্তব্য' শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এস.এ/জেসি


