বন্দর শিশু নিকেতন স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেয়র আইভী
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৬:২৩ পিএম
বন্দর শিশু নিকেতন কিন্ডারগার্টেনে নবীন বরন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ জানুয়ারী সকাল ১০টায় বন্দর শিশু নিকেতন কিন্ডারগার্টেনে এ নবীন বরন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
বন্দর শিশু নিকেতন কিন্ডারগার্টেনের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বরকত উল্যাহ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান ও অধ্যাপক,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখত,প্রাবন্ধিক ড. জেবুন্নেছা, বাংলাদেশ আ’লীগের জাতীয় কমিটির সদস্য এড. আনিছুর রহমান।
নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, সংরক্ষিত ২২,২৩ ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শাওন অংকন,বন্দর থানা ছাত্রলীগ সহসভাপতি শফিউল্যাহ মিয়া বাবু,যুবলীগ নেতা হিমেল খান প্রমূখ।
এ সময় মেয়র আইভী বন্দর শিশু নিকেতন কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশু শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে এবং অভিভাবকদের সচেতন করতে হবে।” এন.এইচ/জেসি


