Logo
Logo
×

বিনোদন

১৮ দিন ধরে আইসিইউতে নায়ক ফারুকের 

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ১১:৪২ এএম

Swapno

অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের রক্তে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। আইসিইউতে ১৮ দিন ধরে অজ্ঞান অবস্থায় রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছে পরিবার।

 

বর্তমানে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাকস্থলীতে রক্তক্ষরণের কারণে তার অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেতার ছেলে শরৎ।

 

গত ২১ মার্চ থেকে তিনি হাসপাতালটির আইসিইউতে অজ্ঞান অবস্থায় রয়েছেন, তার চেতনা নেই। শরৎ জানিয়েছেন, এরই মধ্যে ফারুকের রক্তে ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। 

 

উল্লেখ্য, গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান ফারুক। সেখানে গিয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন