Logo
Logo
×

বিনোদন

বিলিয়নিয়ার ক্লাবে পা রাখলেন কিম 

Icon

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ০১:৩৮ পিএম

বিলিয়নিয়ার ক্লাবে পা রাখলেন কিম 
Swapno

বিলিয়নিয়ার ক্লাবে পা রাখলেন মার্কিন রিয়্যালিটি শো তারকা কিম কার্দাশিয়ান। বাণিজ্য বিষয়ক মার্কিন সাময়িকী ফোর্বস জানায়, কিমের সম্পত্তির পরিমাণ এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার ছুঁয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৪শ' কোটি টাকারও বেশি। প্রসাধনী, পোশাক ব্র্যান্ড, টিভি, বিজ্ঞাপন ও বিনিয়োগ থেকে এ আয় হয়েছে তার।

 

বিবিসি ও আলজাজিরার খবর বলছে, বিশ্বে ২ হাজার ৭৫৫ জন বিলিয়নিয়ারের একজন কিম।  এ তালিকায় শীর্ষে আছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পত্তির মূল্য ১৭৭ বিলিয়ন ডলার।

 

বিগত বছরে বেশ কয়েকজন মার্কিনি শত কোটির ক্লাবে নাম লেখান। তাদের মধ্যে রয়েছে বাম্বল ডেটিং অ্যাপের প্রতিষ্ঠাতা হুইটনি ওলফ হার্ড, পরিচালক টাইলার পেরি ও ক্যাসিনো ব্যবসায়ী শেলডন আডেলসনের বিধবা স্ত্রী মিরিয়াম আডেলসন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন