Logo
Logo
×

পরিবেশ ও জলবায়ু

বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করলেন জেলা প্রশাসক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৫:৩৬ পিএম

বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করলেন জেলা প্রশাসক
Swapno

‘আঙ্গিনা অফিস পরিচ্ছন্ন রাখি, ইতিবাচক স্বপ্নময় নারায়ণগঞ্জ গঠনে আত্মনিয়োগ করি’ এই শ্লোগানকে সামনে রেখে নিজ হাতে পাবলিক প্লেস পরিচ্ছন্ন করণের মাধ্যমে ‘বিশেষ পরিছন্নতা কার্যক্রম’ এর সূচনা করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

 

মঙ্গলবার (১৬ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন  ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রশাসনের উর্ধ্বতর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

‘আসুন, আমরা নিজে পরিচ্ছন্ন থাকি। প্রিয় নারায়ণগঞ্জকে পরিস্কার পরিচ্ছন্ন রাখি’ এই আহবানে মোট ৩,৪৮,৫০০ বর্গফুট পাবলিক প্লেস পরিচ্ছন্নকরণ কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ স্কাউটস এর   নারায়ণগঞ্জ জেলার  ৫০০ জন সদস্য।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন