Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

বন্দরে যাত্রী সেজে অটো চুরি, আটক-১

Icon

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৯:১০ পিএম

Swapno


বন্দর প্রতিনিধিবন্দরে যাত্রী সেজে অটো চালককে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে অটো ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ চোরের দলের রিনি (২২) নামের এক নারী সদস্যকে আটক করে পুলিশ সোর্পদ করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১২ মার্চ) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকায় ঘটনাটি ঘটে। আটককৃত রিনি জেলার সিদ্ধিররগঞ্জ থানার সাইনর্বোড এলাকার সাখাওয়াত শেখ ওরফে সাবু শেখের মেয়ে বলে জানা গেছে।

এ ব্যাপারে অটো চালকের বড় ভাই রুবেল মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৩(৩)২১ ধারা- ৩২৮/ ৩৭৯ পেনাল কোড-১৮৬০।

জানা গেছে, বন্দর ধামগড় ইউনিয়সেনর মালামত এরাকার ইসমাইল মিয়ার ছোট ছেলে সাঈদ গত ৮ মার্চ একটি আটো রিক্সা ক্রয় করে নিজেই চালিয়ে জীবন যাপন করছে। ১২ মার্চ সাঈদ প্রতিদিনের মত তার অটো নিয়ে মদনপুর বাস স্ট্যান্ডে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করে। সে সময় যাত্রী বেশে রিনি আক্তার, রোমান ওরফে রতন ও মেহেদী সাবদী যাওয়ার জন্য তার অটোতে উঠে। পরে আটোটি কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকায় আসলে যাত্রী বেশী চোরের দল কৌশলে চালককে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে অটোগাড়ীটি চুরি করে নিয়ে যাওয়া সময় স্থানীয়রা রিমিকে আটক করে। সে সময় অপর দুই চোর আটো নিয়ে পালিয়ে যায়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন