Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ হিজবুত রাসূল (দঃ)এর জেলা কাউন্সিল অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৮:৩২ পিএম

বাংলাদেশ হিজবুত রাসূল (দঃ)এর জেলা কাউন্সিল অনুষ্ঠিত
Swapno

আবেদীয় বাহাদুরশাহীয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বাংলাদেশ হিজবুত রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নারায়ণগঞ্জ জেলা-২০২১ এর কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় আবেদীয়া বাহাদুর শাহিয়া সুন্নিয়া মাদ্রাসা ও  এতিম খানায় এ আয়োজন করা হয়।

 

উক্ত জেলা কাউন্সিলে সভাপতিত্বসহ আখেরী মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আওলাদে রাসূল পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী (সা:জি:আ:)।

 

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান বাংলাদেশ হিববুত রাসূল (দ:) কমিটি পীর সাহেব ইমামে রাব্বানি (দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর)। আরো উপস্থিত ছিলেন, আওলাদে রাসূল সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী শাহজাদা ইমামে রাব্বানী দরবার শরীফ।

 

কাউন্সিলে আলহাজ্ব মো. নুরুল ইসলামকে সভাপতি, ওয়াহেদুর রহমান ডাবলুকে সাধারণ সম্পাদক, মো. আমানত উল্লাহ আরমান খন্দকারকে সাংগঠনিক সম্পাদক, মো. তরিকুল হাসান লিংকনকে অর্থ সম্পাদক, মাওলানা শহীদুল ইসলাম আল আবেদীকে ধর্ম বিষয়ক সম্পাদক এবং গোলাম আহমেদ রাজুকে প্রচার সম্পাদক ঘোষণা করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন