Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

বঙ্গবন্ধু হাজার নয়, লাখো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী : রফিকুল ইসলাম

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৬:২১ পিএম

বঙ্গবন্ধু হাজার নয়, লাখো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী : রফিকুল ইসলাম
Swapno

রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু মানেই মানচিত্র, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। অনন্ত মহাকালে বাংলার ইতিহাসে বঙ্গবন্ধুর মতো আরেকজন দেশপ্রেমিক জন্ম নাও নিতে পারে। তিনি হাজার নয়, লাখো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। তার সুযোগ্য উত্তরসূরি বিশ্ব শান্তির নেত্রী, শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশে উন্নয়নশীল রাষ্ট্রে উত্তোরণ হয়ে আমরা স্বাধীনতার সূবর্ণজয়ন্তি উৎসব পালন করছি।

 

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রজমানের জন্ম না হলে কখনোই বাঙ্গালী জাতি স্বাধীনতার স্বাদ পেতো না। বাঙ্গালী জাতির হাজার বছরের মহানায়ক জাতির জনকের কালজয়ী নেতৃত্বের কারনে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি।

 

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তি উপলক্ষ্যে রূপগঞ্জের কায়েতপাড়া ইছাখালী এলাকায় ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারষ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া বলেন, স্বাধীনতা ইতিহাস বলতে গেলে বারবার চলে আসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। তিনি সারাজীবন স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন, তার জীবনের অর্ধেক সময় কারাকুঠরে কাটিয়েছেন। তার প্রজ্ঞা, মেধা, বলিষ্ঠ নেতৃত্ব আর সংগ্রামের কারনে আমাদের স্বাথীনতা অর্জিত হয়েছে। পেয়েছি লাল সবুজের পতাকা।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের কর্মসংস্থান সম্পাদক লায়ন শাহিন মালুম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম, থানা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য করিম পাঠান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান ভুইয়া সজিব, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জু,

 

আবু হোসেন ভূইয়া রানু, মোজাম্মেল হক মিলন, মাছুম চৌধুরী অপু, আব্দুল আউয়াল, এডভোকেট আব্দুল আউয়াল, আলী আজগর, তরিকুল ইসলাম, মোশারফ হোসেন, মহিউদ্দিন মেম্বার, মোয়াজ্জেম হোসেন, আবুল হোসেন, আব্দুল হাই, হাজী মতিন, লুৎফর রহমার মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম জেমিন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন