Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

ভেজাল খাদ্য উৎপাদনে গ্রেফতারকৃত আসামীর ১ দিনের রিমান্ড

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০৯:৪৫ পিএম

ভেজাল খাদ্য উৎপাদনে গ্রেফতারকৃত আসামীর ১ দিনের রিমান্ড
Swapno

ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদনের অপরাধে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া আসামী আফজাল হোসেনকে ১ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বুধবার ২৮ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কাউছার আলম’র আদালতে এই আদেশ দেওয়া হয়।।

 

এদিকে এর আগে গত ২৭ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিডি ফুডস নামে একটি অনুমোদনহীন খারখানায় অভিযান চালিয়ে ভেজাল খাদ্য উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে তাকে গ্রেফতার র‌্যাব ১১। আফজাল হোসেন ডিডি ফুড প্রোডাক্টস এর ম্যানেজার। সে গাজীপুর কালীগঞ্জ থানার বড়গাঁও এলাকার বাসিন্দা।

 

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিনা বলেন, রূপগঞ্জের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আফজালকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে তুলেন পুলিশ । পরে শুনানি শেষে আদালত ১ দিনের  মঞ্জুর করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন