Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

দেশে মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ মে ২০২১, ০৮:১০ পিএম

দেশে মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার
Swapno

দেশে চলতি অর্থবছরের (২০২০-২১) হিসাব অনুযায়ী মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে আরো ১৬৩ ডলার বেড়েছে। এ বছর মাথাপিছু আয় হয়েছে ২ হাজার ২২৭ ডলার, যা গত অর্থবছর (২০১৯-২০) ছিলো ২ হাজার ৬৪ ডলার।

 

সোমবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৈঠকে এ তথ্য তুলে ধরেন।  গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন।

 

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, আমাদের ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে। আগের যে পরিসংখ্যান ছিল সেখানে (মাথাপিছু আয়) ছিল ২ হাজার ৬৪ ডলার। মাথাপিছু আয় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিজিপি ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি, এটা হয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি। যদিও স্ট্যাটিসটিকস এখনও ফাইনাল হয়নি। অর্থ বিভাগ থেকে প্রাথমিকভাবে একটা হিসাব দেয়া হয়েছে।

 

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, জিডিপিও বেড়েছে, মাথাপিছু আয় ৯ শতাংশ বেড়েছে। মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারকে টাকায় রূপান্তর করলে হয় এক লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ৮৪ দশমিক ৮১ টাকা ধরে)।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন