Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:২৪ এএম

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত
Swapno

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৫ জুন) বিকেলে শহরের ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি  মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা নারায়ণগঞ্জের খেলাধুলার ঐতিহ্যকে আরও শানিত করতে খেলাধুলার মান আরও বৃদ্ধি করা । সকল প্রকার খেলাধুলা আয়োজনের পাশাপশি এর উন্নতিতে অতীতের ন্যায় আগামীতেও জেলা ক্রীড়া সংস্থা তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আলোচনা হয়।

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা  ক্রীড়া সংস্থার সহ- সভাপতি মোহাম্মদ শামীম বেপারী, ক্রীড়া সংস্থার সহ সভাপতি খবির আহমেদ, এজেডএম ইসমাইল বাবুল ও ফারুক বিন ইউসুফ পাপ্পু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা, কার্যকরী সদস্য খন্দকার শাহআলম, জাকির হোসেন শাহিন, আনজুমান আরা আকসির, রোকসানা খবির, মাহমুদা শরিফ, মো. রবিউল হোসেন, জাহাঙ্গীর আলম, সিরাজ উদ্দিন আহমেদ, মো. আসলাম, আরিফ মিহির, মাহবুবুল হক উজ্জল, ফিরোজ মাহমুদ সামা, ডা. রাকিবুল ইসলাম শ্যামল, আতাউর রহমান মিলন, গৌতম কুমার সাহা, ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভূঁইয়া প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন