Logo
Logo
×

অর্থ ও বাণিজ্য

৪ দিন বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৭:৩৪ পিএম

৪ দিন বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন
Swapno

ব্যাংক হলিডে, সাপ্তাহিক ছুটি ও লকডাউনের কারণে একটানা চারদিন বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন। বুধবার (৩০ জুন) বিকাল সাড়ে তিনটার পর থেকে আগামী সোমবার (৫ জুলাই) সকাল ১০টা পর্যন্ত (মোট ১১৫ ঘণ্টা) ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে।

 

বৃহস্পতিবার ১ জুলাই ব্যাংক হলিডে থাকায় এদিন ব্যাংকে কোনও ধরনের লেনদেন হবে না। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রবিবার লকডাউন। সেই হিসাবে চার দিন ছুটি থাকছে ব্যাংক। বুধবার (৩০ জুন) এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

 

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৭ দিনের সর্বাত্মক লকডাউনের প্রথম চারদিন লেনদেন বন্ধ থাকলেও সোমবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে।

 

তবে এই চারদিন কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ সময় কার্ডের মাধ্যমে লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং সেবা ও এটিএম বুথগুলো সার্বক্ষণিক চালু থাকবে এবং এটিএম বুথে পর্যাপ্ত নোট সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন